
রাজ্যের স্বাস্থ্য দফতরে প্রচুর পদে নিয়োগ হচ্ছে। প্রায় ৯ হাজার পদে নিয়োগ। এর মধ্যে রয়েছে ফার্মাসিস্ট, জিএনএম নার্সিং, স্টাফ নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, অ্যাসিসটেন্ট প্রফেসার এবং অন্যান্য। এর মধ্যে বেশ কিছু পদে নিয়োগ সম্পন্নও হয়ে গিয়েছে। বাকি কিছু পদে ইন্টারভিউ ও প্যানেলের ঘোষণা করা হয়েছে। কোন কোন পদ? বিস্তারিত জেনে নিন।
জেনারেল নার্সিং মিডওয়াইফারি বা জিএনএম নার্সিং পদের জন্য ৩ হাজার ৩৬৩টি শূন্যপদ ছিল। আবেদন জমা পড়েছিল ৪০ হাজারের উপরে। দুটি ধাপে কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ হয়। এবার প্যানেল ঘোষণা করা হয়েছে।
এছাড়া, সরকারি মেডিক্যাল কলেজে একাধিক বিভাগে ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদেও নিয়োগ করা হয়েছে। ফার্মাসিস্টদের প্যানেলও ঘোষণা করা হয়েছে।
মেডিক্যাল টেকনোলজিস্টদের দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে নিয়োগ করা হবে। ২ হাজার ৬১১ জন স্টাফ নার্সও নতুন চাকরি পাচ্ছেন।
রাজ্যে স্বাস্থ্য দফতরে অনেকদিন ধরেই নিয়োগ প্রক্রিয়া চলছিল। ভোটের আগেই নিযুক্তি শেষ করবে রাজ্যের স্বাস্থ্য ভবন। একাধিক পদে নিযুক্তিতে যুবক-যুবতীদের মধ্যে খুশির হাওয়া। স্বাস্থ্যোর পাশাপাশি শিক্ষা দফতরেও প্রচুর নিয়োগ চলছে।