
How to Apply for Pink Card: ১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে চালু হল পিঙ্ক কার্ড। মহিলাদের সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে হলে এই কার্ড বানাতেই হবে। এখন থেকে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ক্ষেত্রে এই কার্ডই হতে চলেছে প্রধান পরিচয়পত্র। ফলে এখনও যদি পিঙ্ক কার্ড না বানিয়ে থাকেন, তা হলে যত দ্রুত সম্ভব আবেদন করাই বুদ্ধিমানের কাজ। এই প্রতিবেদনে https://wb.gov.in/ এর মাধ্যমে কীভাবে Apply Online করবেন, তার গাইড দেওয়া হল। রাজ্যে সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পর এতদিন পর্যন্ত সরকারি বাসে উঠলেই আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে সফর করা যেত। তবে এখন সেই ব্যবস্থায় পরিবর্তন এসেছে।
পিঙ্ক কার্ডই মেন পরিচয় পত্র
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি বাসে ফ্রিতে যেতে হলে মহিলাদের পিঙ্ক কার্ড দেখাতে হবে। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশ হয়নি। তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, ভবিষ্যতে পিঙ্ক কার্ডকেই মূল নথি হিসেবে ব্যবহার করা হবে। তাই যাঁদের এখনও কার্ড তৈরি হয়নি, তাঁদের দ্রুত আবেদন সেরে ফেলুন। একবার পিঙ্ক কার্ড বানিয়ে রাখতে পারলেই নিশ্চিন্ত।
অনলাইনে কীভাবে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবেন?
ঘরে বসেই খুব সহজে আবেদন করা যাবে। ইন্টারনেট সহ ফোন হলেই হবে। কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইটে যান। https://wb.gov.in/
2. সেখানে Pink Card পরিষেবার অপশন অপশন পাবেন। টাচ করুন।
3. নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
4. এরপর আধার কার্ড, ভোটার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য দিন।
5. প্রয়োজনীয় নথি আপলোড করে Apply করুন।
সমস্ত তথ্য যাচাই হওয়ার পর পিঙ্ক কার্ড ইস্যু করা হবে।
অফলাইনেও আবেদন করা যাবে
যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের অফলাইনে আবেদনেরও ব্যবস্থা রয়েছে।
1. গ্রামীণ এলাকার বাসিন্দারা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।
2. শহর বা পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভা অফিসে যেতে হবে।
3. সেখানে নির্দিষ্ট অ্যাপ্লিকশন ফর্ম ভরে প্রয়োজনীয় নথি জমা দিলেই আবেদন গ্রহণ করা হবে।
4. ভেরিফিকেশন প্রসেস শেষ হলই পিঙ্ক কার্ড পেয়ে যাবেন।
কী কী নথি লাগবে?
আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে;
1. আধার কার্ড
2. ভোটার পরিচয়পত্র
3. পাসপোর্ট সাইজের ছবি
4. চালু মোবাইল নম্বর
পিঙ্ক কার্ড না থাকলে কি ফ্রি বাস পরিষেবা বন্ধ?
এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি উঠছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অর্থাৎ, পিঙ্ক কার্ড না থাকলেই সঙ্গে সঙ্গে বিনামূল্যে পরিষেবা বন্ধ হয়ে যাবে; এমন ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ভবিষ্য়তে শুধু পিঙ্ক কার্ড করাই সরকারের পরিকল্পনা। তাই অপেক্ষা না করে এখনই করে রাখা ভাল।
ভবিষ্যতে যাতে কোনও সমস্যার মুখে না পড়তে হয়, সেই কারণে প্রশাসনের তরফে যত দ্রুত সম্ভব পিঙ্ক কার্ড তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নিয়ম পুরোপুরি কার্যকর হলে এই কার্ডই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রধান নথি হয়ে উঠতে পারে।
যাঁরা নিয়মিত সরকারি বাসে যাতায়াত করেন, তাঁদের জন্য এখনই আবেদন করে রাখা সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে।