
বাংলার বেকার যুবক এবং যুবতীদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্পের ঘোষণা আগেই হয়েছিল। আর নতুন বিজেপি সরকারের বাজেটেও এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা হল। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, যুবশক্তি প্রকল্প চালু করছে সরকার।
মাথায় রাখতে হবে, ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করে যুবসাথী স্কিম। সেই প্রকল্পে বেকার যুবতীরা মাসে ১৫০০ টাকা করে পেতেন। আর তারই পাল্টা হিসেবে ৩০০০ টাকা করে যুবশক্তি ভরসা প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসেই প্রথম বাজেটে এই প্রকল্পের কথা ঘটা করে ঘোষণা করা হয়েছে।
যতদূর খবর, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই একটা পোর্টাল তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন করা যাবে, এই সব বিষয়ে খুব দ্রুত নির্দেশিকা দেবে সরকার বলে জানা যাচ্ছে।
কবে থেকে চালু এই প্রকল্প?
বাজেটে জানান হয়, যুবশক্তি ভরসা প্রকল্প চালু করা হবে চলতি বছরের অক্টোবর মাস থেকে। তাই এটা সহজেই বলা যায় যে খুব তাড়াতাড়ি এই কার্ড বানানোর জন্য করতে হবে আবেদন।
কত টাকা করে পাবেন?
যুবশক্তি ভরসা কার্ডে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা। আর যাঁরা গ্র্যাজুয়েশন করেননি, তাঁদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা। এই ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে।
কোন বয়সে পাবেন?
বাজেটে জানান হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের টাকা পাবেন। অবশ্যই তাঁদের বেকার হতে হবে।
পরিবারের আয় কত হতে হবে?
শুধু বেকার হলেই কিন্তু যুবশক্তি ভরসা প্রকল্পে টাকা মিলবে না। এক্ষেত্রে পারিবারিক আয়টাও একটা বিবেচ্য বিষয়। বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পরিবারের আয় মাসে ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের প্রার্থীরাই এই প্রকল্পের টাকা পাবেন। অন্য কেউ পাবেন না। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিতে হবে।
কীভাবে আবেদন?
এখনও এই বিষয়টা নিয়ে কিছুই জানান হয়নি। আশা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যেই এই বিষয়ে খোলসা করা হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
এটাও এখনও খোলসা করা হয়নি। তাই এই বিষয়টা জানতেও আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।