Advertisement

Yuva Shakti Bharosa Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, বেকার ভাতা পেতে কী কী ডকুমেন্ট লাগবে?

যুবশক্তি ভরসা কার্ড চালু হচ্ছে অক্টোবর থেকেই। এরপর বেকার যুবক ও যুবতীরা মাসে ২০০০ এবং ৩০০০ টাকা করে পাবেন। এতে অ্যাপ্লাই করতে ঠিক কী কী ডকুমেন্ট লাগবে? জেনে নিন।

যুবশক্তি ভরসা কার্ডযুবশক্তি ভরসা কার্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 1:55 PM IST
  • যুবশক্তি ভরসা কার্ড চালু হচ্ছে অক্টোবর থেকেই
  • এরপর বেকার যুবক ও যুবতীরা মাসে ২০০০ এবং ৩০০০ টাকা করে পাবেন
  • এতে অ্যাপ্লাই করতে ঠিক কী কী ডকুমেন্ট লাগবে?

অন্নপূর্ণা যোজনা নিয়ে এখনও তুঙ্গে রয়েছে আলোচনা। মহিলারা ৩ হাজার টাকা করে পেতে শুরু করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে যুবশক্তি ভরসা কার্ড বা ভরসা প্রকল্প কবে থেকে চালু হবে? কবে থেকে বেকার যুবতী ও যুবতীরা ২০০০ টাকা, ৩০০০ টাকা? এতে অ্যাপ্লাই করতে ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে? আর এই সব তথ্য জানতে চাইলে নিবন্ধটি অবশ্যই পড়ুন। 

যুবশক্তি ভরসা কার্ড কী?
পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বেকারদের ১৫০০ টাকা করে দিত। এটা ছিল যুবসাথী স্কিম। এই স্কিমকে টেক্কা দিতে বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। এর মাধ্যমে যাঁরা উচ্চ মাধ্যমিক পাশ, তাঁরা মাসে পাবেন ২০০০ টাকা। আর যাঁরা স্নাতক, তাঁরা মাসে মাসে ৩০০০ টাকা ভাতা পাবেন। এক্ষেত্রে পুরুষ ও মহিলা, দুই দলই পাবেন টাকা। 

কবে থেকে টাকা পাবেন? 
অক্টোবর থেকেই যুবশক্তির অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে বলে খবর। তারপর চলবে ভেরিফিকেশন। সেক্ষেত্রে বেকার যুবক এবং যুবতীরা নভেম্বর মাস থেকে পাবেন যুবশক্তির টাকা। এমনটা আপাতত জানা গিয়েছে। 

কী কী ডকুমেন্ট লাগবে?
যুবশক্তি ভরসা কার্ডে অ্যাপ্লিকেশনের জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট থাকা জরুরি। আর সেগুলি সম্পর্কে আগেভাবে জেনে নিন। 

  1. সবার প্রথমে লাগবে আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি।
  2. আধার নম্বর লাগবে। এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। 
  3. ভোটার কার্ড লাগবে। সেই সঙ্গে এসআইআর লিস্টে নাম থাকাও ভীষণই জরুরি। 
  4. বার্থ সার্টিফিকেট লাগবে।
  5. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট থাকাও জরুরি।
  6. যোগ্যতার সার্টিফিকেট লাগবে। এক্ষেত্রে উচ্চতর ডিগ্রি বা পাশ করার মার্জিত প্রমাণপত্র আপনি কী পাশ, সেটার বিবরণ লাগবে। 
  7. এছাড়া ব্যাঙ্কের পাসবুক বা অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। 
  8. একটা মোবাইল নম্বর লাগবে।

কোথায় আবেদন করা যাবে? 
এটা এখনও ঘোষণা করা হয়নি। তবে সরকারি সূত্রে খবর, এর জন্য আলাদা করে একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে। সেখানেই করতে হবে আবেদন। 

এছাড়া চাইলে অফলাইনেও করা যাবে আবেদন। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এসডিও এবং বিডিও অফিসে গিয়ে করা যাবে আবেদন।

কারা পাবেন টাকা? 

যে কোনও বেকার যুবক-যুবতী এতে টাকা পেতে পারেন। সেক্ষেত্রে তাঁদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলেই ২০০০ বা ৩০০০ টাকা পাওয়া যাবে।   

 

Read more!
Advertisement
Advertisement