Advertisement

Mobile Phones in Polling Booths: ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে? বড় আপডেট দিল কমিশন

ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ, এই নিয়ম বহুদিনের। যাঁরা নিয়মিত ভোট দেন, তাঁরা জানেনও নিশ্চয়ই। কিন্তু জানলেও কিছু ক্ষেত্রে অভ্যাসের বশে অনেকেই পকেটে ফোন নিয়ে ভোট দিতে যান। আর সেখানে গিয়ে সমস্যায় পড়েন। তাঁদের ভোট দেওয়ার আগেই আটকে দেওয়া হয়। ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। শুরু হয় হয়রানি।

ফোন নিয়ে ভোট দিতে গেলে কী হবে?ফোন নিয়ে ভোট দিতে গেলে কী হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 2:08 PM IST
  • ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ, এই নিয়ম বহুদিনের
  • যাঁরা নিয়মিত ভোট দেন, তাঁরা জানেনও নিশ্চয়ই
  • অনেকেই পকেটে ফোন নিয়ে ভোট দিতে যান

ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ, এই নিয়ম বহুদিনের। যাঁরা নিয়মিত ভোট দেন, তাঁরা জানেনও নিশ্চয়ই। কিন্তু জানলেও কিছু ক্ষেত্রে অভ্যাসের বশে অনেকেই পকেটে ফোন নিয়ে ভোট দিতে যান। আর সেখানে গিয়ে সমস্যায় পড়েন। তাঁদের ভোট দেওয়ার আগেই আটকে দেওয়া হয়। ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। শুরু হয় হয়রানি।

আর এমন পরিস্থিতির সম্মুখীন হলে সমস্যার শেষ থাকে না। মোবাইল বাড়িতে রাখতে ছুটতে হয় বা কোনও পরিচিতের কাছে রেখে দিতে যেতে হয় ভোট। 

যদিও এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নির্বাচন কমিশন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে গেলেও আর বাড়িতে ফোন রাখতে ছুটতে হবে না। এমনকী পরিচিতের কাছে জমা রাখতে হবে না ফোন। বরং ভোট কেন্দ্রের বাইরে ফোন রাখার জায়গা তৈরি করা হবে। সেখানেই ফোন রাখা যাবে বলে জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 

কেন মোবাইল নিয়ে ভোট দিতে দেওয়া হয় না?
মোবাইল নিয়ে ভোট দিতে দেওয়া হয় না। ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। আর এমন নিয়ম করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বলেই আগেই জানিয়েছিল কমিশন। আর এবারও সেই নিয়ম কঠোরভাবে মেনে চলা হবে। 

বাড়ি থেকে ভোটদান করা যাবে
এ দিন জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে ৮৫ ঊর্ধ্ব যে কোনও মানুষ ও বিশেষভাবে সক্ষমরা বাড়ি বসেই ভোট দিতে পারবেন। তাঁদের জোর করে আর যেতে হবে না ভোট কেন্দ্রে। 

১২০০-এর বেশি ভোটার থাকবে না
আইনশৃঙ্খলা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এই যেমন এবার রাজ্যে বুথ পিছু ১২০০ ভোটার থাকবে বলে জানান হয়েছে। এর বেশি থাকবে না। 

পাশাপাশি এবার থেকে ইভিএম-এ প্রার্থীদের রঙিন প্রার্থী থাকবে বলে জানান হয়েছে। তাতে ভোটারদের সুবিধা হবে বলেই দাবি কমিশনের।

Advertisement

এছাড়া ছাব্বিশের ভোটে সমস্ত ভোট কেন্দ্র হবে গ্রাউন্ড ফ্লোরে। ভোটারদের যাতে সিঁড়ি ভেঙে উঠতে না হয়, সেটা নিশ্চিত করা হবে কমিশনের পক্ষ থেকে। শুধু তাই নয় প্রতিটা কেন্দ্রে টয়লেটের ব্যবস্থা করা হবে। এমনকী পানীয় জল যাতে মেলে, সেটাও নিশ্চিত করা হবে বলে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার।
 

 

Read more!
Advertisement
Advertisement