Advertisement

Earthquake Alert: গ্যাস থেকে সুইচঅফ, ভূমিকম্পের সময় যা যা করলে বাঁচবেন

ইদানীং ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। আজ, শুক্রবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় জোরাল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা। কলকাতায় বেলা ১টা ২২ মিনিট নাগাদ কেঁপে ওঠে।

ভূমিকম্পভূমিকম্প
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 4:31 PM IST

ইদানীং ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। আজ, শুক্রবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় জোরাল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা। কলকাতায় বেলা ১টা ২২ মিনিট নাগাদ কেঁপে ওঠে। কলকাতা ও সংলগ্ন কিছু এলাকার বাড়িতে ফাটল ধরেছে বলে খবর মিলেছে। এসময় অফিস, বহুতল থেকে সকলে নেমে আসেন। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখুন। ভূমিকম্প হলে সবার আগে এগুলিই করতে হবে।

  • ভূমিকম্পের প্রথম ঝাঁকুনি অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে আশপাশের সবাইকে বেরিয়ে যেতে বলুন। সম্ভব হলে দ্রুত বৈদ্যুতিক স্যুইচ ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন। কোনও কিছু সঙ্গে নেওয়ার জন্য সময় নষ্ট করবেন না।
  • যদি অফিসে থাকেন বা বহুতলে থাকেন তবে সকলে একসঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই আতঙ্ক না ছড়িয়ে ধীরে সুস্থে নেমে পড়ার চেষ্টা করুন। জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করবেন না।
  • ভূমিকম্পের সময় আমেরিকান একটি পন্থা হল 'ড্রপ-কাভার-হোল্ড অন' বা 'ডাক-কাভার' পদ্ধতি। কম্পন শুরু হলে মেঝেতে বসে পড়ুন, শক্ত টেবিল বা ডেস্কের নীচে ঢুকে মাথা কাভার করে নিন, এমন ডেস্ক বেছে নিন।
  • ভূমিকম্পের সময় এলিভেটর বা লিফট ব্যবহার করবেন না।
  • ভূমিকম্পের সময় যদি গাড়িতে থাকেন তবে গাড়ি বন্ধ করে ভিতরে বসে থাকুন। গাড়ির বাইরে থাকলে আহত হবার সম্ভাবনা বেশি থাকে।
  • ভূমিকম্পের পর ইউটিলিটি লাইনগুলি (গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি) দেখে নিন কোথাও শর্ট হয়েছএ কিনা। বড় কোনও লিক বা ড্যামেজ দেখলে মেইন সুইচ বন্ধ করে দিন।

Read more!
Advertisement
Advertisement