Advertisement

Credit Score: মাসের পর মাস একই জায়গায় আটকে আছে ক্রেডিট স্কোর, চাঙ্গা করবেন কীভাবে?

অনেকেরই ক্রেডিট স্কোর যদি বেশ কয়েক মাস ধরে একই জায়গায় আটকে থাকে। সাধারণ মানুষ এক্ষেত্রে হা-হুতাশ করেন, কীভাবে ক্রেডিট স্কোরের বৃদ্ধি হবে, তা তারা বুঝতে পারেন না। তবে উপায় কিন্তু রয়েছে। সেগুলি কী কী? বুঝে নিন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 3:29 PM IST
  • অনেকেরই ক্রেডিট স্কোর যদি বেশ কয়েক মাস ধরে একই জায়গায় আটকে থাকে।
  • সাধারণ মানুষ এক্ষেত্রে হা-হুতাশ করেন, কীভাবে ক্রেডিট স্কোরের বৃদ্ধি হবে?
  • কীভাবে ক্রেডিট স্কোর বৃদ্ধি করবেন?

অনেকেরই ক্রেডিট স্কোর যদি বেশ কয়েক মাস ধরে একই জায়গায় আটকে থাকে। সাধারণ মানুষ এক্ষেত্রে হা-হুতাশ করেন, কীভাবে ক্রেডিট স্কোরের বৃদ্ধি হবে, তা তারা বুঝতে পারেন না। তবে উপায় কিন্তু রয়েছে। সেগুলি কী কী? বুঝে নিন। 

ক্রেডিট-এর পুরো টাকা ব্যবহার করবেন না

ক্রেডিট স্কোর পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হলো ক্রেডিট লিমিটের খুব বেশি অংশ ব্যবহার করা। যদি কোনও ব্যক্তির ক্রেডিট লিমিট ১,০০,০০০ টাকা হয় এবং প্রতি মাসে কোনও ব্যক্তি ৭০,০০০-৮০,০০০ টাকা খরচ করেন, তাহলে ব্যাঙ্ক ধরে নেয়, ওই ব্যক্তি পুরোপুরি ঋণের উপর নির্ভরশীল। মোট খরচ ক্রেডিট লিমিটের ৩০%-এর নীচে রাখার চেষ্টা করতে হবে। এতে ব্যাঙ্কের চোখে ঋণ পরিশোধের ক্ষমতা বাড়ে।

পুরনো ঋণের হারে জর্জরিত

কখনও কখনও, পুরোনো কোনও লোন বা ক্রেডিট কার্ডের ছোটখাটো খেলাপির কারণেও রেকর্ডে চাপা পড়ে যেতে পারে। যদি পুরোনো লোন বা ক্রেডিট কার্ডের ক্লোজ না করে থাকেন, তবে এটি ক্রেডিট স্কোর বাড়াতে বাধা দেয়। ক্রেডিট রিপোর্টটি ভালোভাবে দেখা উচিত, যে কোথায় কোথায় টাকা কাটছে। যদি এতে কোনও ঋণখেলাপি বা বকেয়ার তথ্য থাকে, তবে সেগুলো সংশোধন করার জন্য কাজ করুন।

ক্রেডিট রিপোর্টেও ভুল থাকে

শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ক্রেডিট রিপোর্টে ভুল থাকাটা খুবই সাধারণ। হতে পারে কোনও ব্যক্তি ঋণ পরিশোধ করে দিয়েছেন, কিন্তু ব্যাঙ্ক এখনও তা আপডেট করেনি। অথবা অন্য কারও খারাপ রেকর্ড আপনার প্রোফাইলে যোগ হয়ে থাকতে পারে। বছরে একবার আপনার বিস্তারিত রিপোর্টটি অবশ্যই দেখে নেবেন। যদি কোনও তথ্য ভুল থাকে, তাহলে অবিলম্বে CIBIL বা সংশ্লিষ্ট ব্যুরোর ওয়েবসাইটে অভিযোগ দায়ের করুন।

বারবার ক্রেডিট স্কোর চেক করবেন না

যদি কোনও ব্যক্তি ঘন ঘন ক্রেডিট কার্ড বা লোনের জন্য আবেদন করেন, তখন ব্যাঙ্কও ঘন ঘন আপনার ক্রেডিট রিপোর্ট যাচাই করে। একে ‘হার্ড ইনকোয়ারি’ বলা হয়। বারবার স্কোর চেকিং হলে আপনার স্কোর কমে যেতে পারে বা একই জায়গায় স্থির থাকতে পারে। তাই পরপর লোনের জন্য আবেদন করবেন না।

Advertisement

ক্রেডিট মিক্স থাকা চাই

যদি কোনও ব্যক্তির এক ধরনের ঋণ থাকে, তাহলেও স্কোর ধীরে ধীরে বাড়বে। ভালো ক্রেডিট স্কোরের অর্থ হল 'মিক্স ক্রেডিট'। এর মানে হলো,  (যেমন বাড়ির ঋণ বা গাড়ির ঋণ) এবং অসুরক্ষিত ঋণের (যেমন ক্রেডিট কার্ড) মধ্যে একটি ভালো ব্যালেন্স রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement