Advertisement

WhatsApp বন্ধ হয়ে যাবে এই ফোনগুলিতে, ১ তারিখ থেকে চালু SIM বাইন্ডিংয়ের নিয়ম

১ জানুয়ারি থেকে সিম বাইন্ডিং চালু হচ্ছে: এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে।

অবশ্যই জেনে রাখুন।অবশ্যই জেনে রাখুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 9:47 PM IST
  • মোবাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করেন?
  • সিম সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে জেনে রাখুন।
  • মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণা কমাতেই এই নিয়ম।

WhatsApp SIM Binding Rules 2026: মোবাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করেন? তা হলে সিম সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে জেনে রাখুন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর (DoT) মেসেজিং অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ভেরিফায়েড সিম বাইন্ডিং বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণা কমাতেই এই নিয়ম। সেটা না করলে কিন্তু সমস্যা হতে পারে।

কাদের সমস্যা হতে পারে?
ধরা যাক, আপনার হোয়াটসঅ্যাপ যে নম্বরে খোলা, সেই সিমটি অন্য ফোনে রেখে আপনি ওয়াই-ফাইয়ের মাধ্যমে পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন। নতুন নিয়ম কার্যকর করার পদ্ধতির উপর নির্ভর করে, এমন ক্ষেত্রে অ্যাকাউন্ট যাচাই করতে সমস্যা হতে পারে। আইফোন এবং অ্যান্ড্রয়েড; দুই ধরনের ফোনের ব্যবহারকারীদেরই বিষয়টি মাথায় রাখতে হবে।

যাঁরা একাধিক যন্ত্রে একই অ্যাকাউন্ট ব্যবহার করেন, বিদেশে গিয়ে স্থানীয় সিম ব্যবহার করেন কিংবা শুধু ওয়াই-ফাইয়ের মাধ্যমে মেসেজ করেন, তাঁদেরও অ্যাপের নিয়ম পরীক্ষা করা উচিত। অ্যাপ সংস্থাগুলি কী ভাবে নতুন নির্দেশ কার্যকর করবে, তার উপর নির্ভর করবে ব্যবহারকারীদের অভিজ্ঞতা।

কবে থেকে এই নিয়ম চালু হবে?
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ নভেম্বর টেলিযোগাযোগ দফতর এই নির্দেশ দিয়েছিল। নিয়ম মেনে চলার শেষ দিন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকে নিয়ম কার্যকর হওয়ার কথা বলা হলেও, ওই দিন থেকেই নির্দিষ্ট ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে, এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

হোয়াটসঅ্যাপ ওয়েব চলবে না?
প্রাথমিক নির্দেশে প্রতি ছ’ঘণ্টা অন্তর হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে স্বয়ংক্রিয় ভাবে লগ আউট করার কথা ছিল। পরে সেই বাধ্যতামূলক নিয়ম তুলে নেওয়া হয়। তার বদলে সন্দেহজনক প্রতারণার ক্ষেত্রে ঝুঁকি বুঝে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ফলে প্রতি ছ’ঘণ্টা অন্তর সবাইকে লগ আউট হতে হবে, এমন নয়।

টেলিগ্রামেও কি একই নিয়ম?
হোয়াটসঅ্যাপের পাশাপাশি টেলিগ্রামেও এই নিয়ম লাগু হচ্ছে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement