Advertisement

India Bullet Train: ভারতে কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন? তারিখটা জেনে নিন

ভারতের বুলেট ট্রেন কবে থেকে হবে স্টার্ট? এর কাজ কতটা এগিয়েছে? এর রুট কী হবে? সব তথ্য জেনে নিন।

ভারতের বুলেট ট্রেন স্টার্ট হবে কবে?ভারতের বুলেট ট্রেন স্টার্ট হবে কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 1:51 PM IST
  • ভারতের বুলেট ট্রেন কবে থেকে হবে স্টার্ট?
  • এর কাজ কতটা এগিয়েছে?
  • এর রুট কী হবে?

আর অপেক্ষা নয়। দেশের মাটিতে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন। দুর্ধর্ষ গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। এখন প্রশ্ন হল, ঠিক কবে চালু হবে বুলেট ট্রেন? প্রথমবার কোন রুটে ছুটবে? এই ট্রেনের স্পিড হবে কত? আর সেই সব উত্তর দিয়েছে রেল মন্ত্রক। আসুন সবটা জেনে নেওয়া যাক। 

কবে চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন? 
সরকারের তরফে জানান হয়েছে, বুলেট ট্রেনের কাজ একবারে জোর কদমে চলছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের ১৫ অগাস্টের মধ্যেই দেশে চালু হয়ে যাবে প্রথম বুলেট ট্রেন। সেই মতো দ্রুত গতিতে হচ্ছে কাজ। সেই কাজের ঝলকও শেয়ার করা হয়েছে রেল মন্ত্রকের তরফে। 

কোন রুটে চলবে এই ট্রেন? 
মুম্বই-আহমেদাবাদ রুটে চলবে এই হাইস্পিড বুলেট ট্রেন। এই রুটের দূরত্ব ৫০৮ কিমি। এই রুটের প্রধান স্টেশনগুলি হল- মুম্বই, থানে, বিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সাবরমতী।

৫০৮ কিমি ট্র্যাকের উপর দিয়ে দৌড়াবে ট্রেন
ভারতের প্রথম বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট চলে এসেছে। রেল মন্ত্রকের তরফে জানান হয়েছে, ৫০৮ কিমি রাস্তায় এখন কাজ চলছে। এখানে হাই স্পিড ট্রেন চলার করিডর তৈরি করা হচ্ছে। 

আসলে সাধারণ রেলওয়ে ট্র্যাকে বুলেট ট্রেন চলতে পারে না। তাই নতুন করে ট্র্যাক বসানোর কাজ চলছে। এই কাজ যত দ্রুত শুরু হবে, তত তাড়াতাড়ি শুরু করা যাবে টেস্ট রান। 

ইলেক্ট্রিফিকেশন কাজ কতদূর? 
আসলে শুধু লাইন বসালেই তো হবে না, সেই সঙ্গে ইলেকট্রিকও লাগবে। তাই ইলেকট্রিক লাইন বসানোর কাজটাও এখন দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে। এই কাজ শেষ হলেই ট্রেনের টেস্ট রান শুরু করা যাবে। তারপর জনসাধারণ চড়তে পারবেন বুলেট ট্রেনে। 

কত গতিতে ছুটবে বুলেট ট্রেন? 
এবার থেকে ধীরে যাতায়াতের ঝক্কি শেষ। চাইলেই দ্রুত গতির বুলেট ট্রেনে চেপে এক জায়গা থেকে অন্যত্র কম সময়ে পৌঁছে যেতে পারবেন। 

Advertisement

রেলের তরফে জানান হয়েছে, ভারতের বুলেট ট্রেনের টপ স্পিড হবে ৩২০ কিমি প্রতি ঘণ্টা। যার ফলে দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এতদিন আমেদাবাদ থেকে মুম্বই পৌঁছতে লাগত ৬ ঘণ্টা। আর বুলেট ট্রেনে চেপে সেই দূরত্বই ২ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে। 

ভাড়া কত হবে? 

এই নিয়ে এখনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে, সাধারণ ট্রেনের তুলনায় এর ভাড়া অনেকটাই বেশি হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement