Advertisement

Ayushman Bharat Scheme: কোন কোন রোগের ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের টাকা পাওয়া যায় না? জানুন

রাজ্যে আয়ুষ্মান কার্ড চালু করছে নতুন বিজেপি সরকার। এই কার্ডের ফলে বহু ক্ষেত্রেই রাজ্যবাসী সুবিধা পাবেন। কবে আয়ুষ্মান ভারত যোজনার একাধিক নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে। এমন অনেক চিকিৎসা, পরীক্ষা এবং পরিষেবা রয়েছে, যার খরচ রোগীকেই বহন করতে হয়।

এমন অনেক চিকিৎসা, পরীক্ষা এবং পরিষেবা রয়েছে, যার খরচ রোগীকেই বহন করতে হয়।এমন অনেক চিকিৎসা, পরীক্ষা এবং পরিষেবা রয়েছে, যার খরচ রোগীকেই বহন করতে হয়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 May 2026,
  • अपडेटेड 4:28 PM IST
  • রাজ্যে আয়ুষ্মান কার্ড চালু করছে নতুন বিজেপি সরকার।
  • এই কার্ডের ফলে বহু ক্ষেত্রেই রাজ্যবাসী সুবিধা পাবেন।
  • তবে আয়ুষ্মান ভারত যোজনার একাধিক নিয়ম ও সীমাবদ্ধতাও রয়েছে।

Ayushman Bharat scheme: রাজ্যে আয়ুষ্মান কার্ড চালু করছে নতুন বিজেপি সরকার। এই কার্ডের ফলে বহু ক্ষেত্রেই রাজ্যবাসী সুবিধা পাবেন। তবে আয়ুষ্মান ভারত যোজনার একাধিক নিয়ম ও সীমাবদ্ধতাও রয়েছে। এমন অনেক চিকিৎসা, পরীক্ষা এবং পরিষেবা রয়েছে, যার খরচ রোগীকেই বহন করতে হয়। ফলে আগে থেকে নিয়ম না জানলে হাসপাতালে গিয়ে বিভ্রান্ত হতে পারেন।
কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত যোজনা দেশের গরিব এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য এক বড় ভরসার জায়গা। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ইতিমধ্যেই দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে সব ধরনের চিকিৎসাই যে এই প্রকল্পে অন্তর্ভুক্ত, এমনটা কিন্তু নয়।

আয়ুষ্মান প্রকল্পে মূলত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালে তবেই সুবিধা মেলে। অর্থাৎ সাধারণ জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা বা ছোটখাটো শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখালে সেই খরচ এই প্রকল্পে ধরা হয় না। হাসপাতালে ভর্তি না হয়ে শুধুমাত্র ব্লাড টেস্ট, এক্স-রে বা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করালেও সেই খরচ রোগীকেই দিতে হবে।

এ ছাড়া প্রতিদিনের ব্যবহারের বহু ওষুধও এই প্রকল্পের বাইরে। যেমন ভিটামিন, ক্যালসিয়াম, টনিক বা সাধারণ সাপ্লিমেন্টের খরচ আয়ুষ্মান কার্ডে মেটানো হয় না। অনেকেই ভাবেন, হাসপাতাল থেকে দেওয়া সব ওষুধই বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু বাস্তবে শুধুমাত্র গুরুতর রোগ বা প্রয়োজনীয় চিকিৎসার সঙ্গে যুক্ত ওষুধের খরচই সরকার বহন করে।

রূপচর্চা বা সৌন্দর্য বাড়ানোর জন্য করা অস্ত্রোপচারও আয়ুষ্মান প্রকল্পের আওতায় পড়ে না। প্লাস্টিক সার্জারি, স্কিন ট্রিটমেন্ট বা শুধুমাত্র চেহারার পরিবর্তনের জন্য হওয়া চিকিৎসার খরচ রোগীকেই বহন করতে হয়। একইভাবে দাঁতের সাধারণ চিকিৎসা, দাঁত পরিষ্কার করা বা ছোটখাটো ডেন্টাল ট্রিটমেন্টও এই প্রকল্পে ফ্রি নয়। টেস্ট টিউব বেবি বা IVF চিকিৎসার খরচও আয়ুষ্মান যোজনায় দেওয়া হয় না।

Advertisement

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
এক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা, PF কাটা হয় এমন কর্মী বা ESIC সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় পড়েন না। তাই হাসপাতালে যাওয়ার আগে নিজের নাম প্রকল্পের তালিকায় রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সব বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ড গ্রহণ করা হয় না। শুধুমাত্র সরকার অনুমোদিত তালিকাভুক্ত হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তাই চিকিৎসা শুরু করার আগে সংশ্লিষ্ট হাসপাতালে আয়ুষ্মান কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে কি না, তা জেনে নেওয়া প্রয়োজন।

অনেক ক্ষেত্রে হাসপাতাল অতিরিক্ত পরিষেবার জন্য আলাদা টাকা চাইতে পারে। যেমন প্রাইভেট কেবিন, বিশেষ ওষুধ বা অতিরিক্ত কিছু পরীক্ষা। তাই ভর্তি হওয়ার আগেই কোন পরিষেবা বিনামূল্যে এবং কোনটির জন্য আলাদা খরচ হবে, তা স্পষ্ট ভাবে জেনে নিন।

স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত যোজনা নিঃসন্দেহে দুর্দান্ত উদ্যোগ। তবে শুধু কার্ড থাকলেই সব চিকিৎসা ফ্রি হয়ে যায় না। প্রকল্পের নিয়ম এবং সীমাবদ্ধতা আগে থেকে বুঝে নিলে তবেই সম্পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব। 

খবরটি হিন্দিতে পড়ুন: आयुष्मान कार्ड से किन-किन बीमारियों का पैसा नहीं मिलता है? 

Read more!
Advertisement
Advertisement