Advertisement

Alternative Documents For Voting: ভোটার কার্ড হারিয়ে গেলেও দেওয়া যাবে ভোট, কী কী ডকুমেন্টস লাগবে? জেনে নিন

অধিকাংশ ভোটারই মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই নির্বাচনে কোন দলকে ভোট দেবেন তাঁরা। কিন্তু মুশকিল হল, অনেকেরই ভোটার লিস্ট নাম থাকলেও কার্ডটা হারিয়ে ফেলেছেন। যার ফলে তাঁদের মাথায় রয়েছে টেনশন। তাঁরা বুঝতে পারছেন না, ২০২৬-এর নবান্ন দখলের যুদ্ধে নিজের ভোট দেবেন কীভাবে? 

ভোটার কার্ড হারিয়ে গেলে কী করবেন?ভোটার কার্ড হারিয়ে গেলে কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 11:50 AM IST
  • অধিকাংশ ভোটারই মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই নির্বাচনে কোন দলকে ভোট দেবেন তাঁরা
  • অনেকেরই ভোটার লিস্ট নাম থাকলেও কার্ডটা হারিয়ে ফেলেছেন
  • ২০২৬-এর নবান্ন দখলের যুদ্ধে নিজের ভোট দেবেন কীভাবে? 

বাংলায় দুই দফায় ভোট। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ফল প্রকাশ ৪ মে। তাই বাংলা যে একবারে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সেটা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে ভোটপ্রচার তুঙ্গে উঠেছে। পাশাপাশি অধিকাংশ ভোটারই মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই নির্বাচনে কোন দলকে ভোট দেবেন তাঁরা। কিন্তু মুশকিল হল, অনেকেরই ভোটার লিস্ট নাম থাকলেও কার্ডটা হারিয়ে ফেলেছেন। যার ফলে তাঁদের মাথায় রয়েছে টেনশন। তাঁরা বুঝতে পারছেন না, ২০২৬-এর নবান্ন দখলের যুদ্ধে নিজের ভোট দেবেন কীভাবে? 

যদিও ভাল খবর হল, ভোটার কার্ড হারিয়ে গেলেও আপনি চাইলেই অনায়াসে ভোট দিতে পারবেন। কোনও সমস্যা হবে না। ভোট দেওয়ার জন্য আরও একাধিক পরিচয়পত্র নিয়ে বুথে যাওয়া যায়। 

ভোটার কার্ড খুবই গুরুত্বপূর্ণ আইডেন্টিটি প্রুফ
একটা কথা মাথায় রাখতে হবে যে ভোটার কার্ড অত্যন্ত জরুরি একটি আইডেন্টিটি প্রুফ। এটি ইলেকশন কমিশন দিয়ে থাকে। এটি ভোটার হিসেবে আপনার নাম নথিভুক্ত থাকার প্রমাণ। এই কার্ড নিয়েই সাধারণত ভোট দিতে যেতে হয়।  

ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যায়? 
একদম, ভোটার কার্ড ছাড়াও অনায়াসে দেওয়া যায় ভোট। এক্ষেত্রে শুধু আপনার নাম থাকতে হবে ভোটার লিস্টে। তাহলেই অনায়াসে ভোটার কার্ড ছাড়াই ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে অন্য কোনও একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। 

কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে পারেন? 
ভোটার কার্ড না থাকলেও ইলেকশন কমিশন অন্য কয়েকটি প্রমাণপত্র নিয়ে গেলেও ভোট দিতে দেয়। আর সেই কার্ডগুলি হল-

  • আধার কার্ড
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • প্যান কার্ড
  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ফোটযুক্ত পাসবুক
  • MNREGA-এর জবকার্ড
  • ফটোযুক্ত কোনও পেনশন ডকুমেন্টস
  • সরকারের ইস্যু করা কোনও সার্ভিস আইডি কার্ড
  • হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড

এই সব কার্ড থাকলে আর কোনও টেনশন নেই। আপনি অনায়াসে ভোট দিতে পারবেন। 

ভোটার তালিকায় নাম থাকা জরুরি
ভোটার কার্ড নিয়ে বেশি মাথা ব্যথা করবেন না। বরং ভোটার তালিকায় নাম থাকাটা বেশি জরুরি। আপনার নাম যদি ভোটার লিস্টে থাকে, তাহলে কোনও সমস্যা নেই। অনায়াসে ভোট দিতে পারবেন। এমনকী ভোটার কার্ড হারিয়ে গেলেও ভোট দিতে পারবেন। 

Advertisement

পরিশেষে বলি, ভোটার কার্ড খুবই জরুরি একটি ডকুমেন্টস। এটি থাকা জরুরি। তাই ভোটার কার্ড হারিয়ে গেলে এই ভোটের পর নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করুন। 
 

 

Read more!
Advertisement
Advertisement