Advertisement

August 31 ITR Deadline: ৩১ অগাস্টের মধ্যে কাদের ইনকাম ট্যাক্স দেওয়া মাস্ট? জেনে নিন

কাদের ইনকাম ট্যাক্স দিতে হবে ৩১ অগাস্টের মধ্যে? সেই তালিকায় রয়েছেন নাকি আপনি? জেনে নিন দ্রুত।

অগাস্ট ৩১ আইটিআর ডেডলাইনঅগাস্ট ৩১ আইটিআর ডেডলাইন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 1:30 PM IST
  • কাদের ইনকাম ট্যাক্স দিতে হবে ৩১ অগাস্টের মধ্যে?
  • সেই তালিকায় রয়েছেন নাকি আপনি?
  • জেনে নিন দ্রুত

ব্যবসা, ফ্রিল্যান্সিং বা কোনও প্রফেশনাল কাজ থেকে আয় করেন? তাহলে স্যালারিড ট্যাক্স পেয়ারদের থেকে ITR জমা দেওয়ার সময়সীমা আলাদা হতেই পারে। আর বিষয়টা নিয়ে ফের মুখ খুলেছে আয়কর দফতর। তারা জানিয়েছে, অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর নির্দিষ্ট কিছু ITR জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ অগাস্ট ২০২৬।

এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে X-এ পোস্ট করে করদাতাদের সতর্ক করেছে আয়কর দফতর। তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে।

৩১ অগাস্টের ডেডলাইন কাদের জন্য?
আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, ITR-3, ITR-4, ITR-5 এবং ITR-7 জমা দেওয়ার ক্ষেত্রে ৩১ অগাস্ট ২০২৬-এর সময়সীমা প্রযোজ্য হবে বেশ কিছু করদাতার ক্ষেত্রে। এই পরিস্থিতিতে যাঁদের ব্যবসা বা পেশাগত আয় রয়েছে এবং Income-tax Act, 1961 অনুযায়ী যাঁদের অ্যাকাউন্ট অডিট করানো বাধ্যতামূলক নয়, তাঁদের এই সময়ের মধ্যেই আয়কর দিতে হবে।

আরও সহজ করে বললে, ফ্রিল্যান্সার, কনসালট্যান্ট, ছোট ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ডেডলাইন বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষত, যাঁদের ক্ষেত্রে ট্যাক্স অডিটের প্রয়োজন থাকে না।

ফ্রিল্যান্সার ও কনসালট্যান্টদের কী বিষয়ে খেয়াল রাখতে হবে?
যাঁরা নিয়মিত স্যালারি পান না, তাঁদের ক্ষেত্রে এই সময়সীমা বিশেষ গুরুত্বপূর্ণ। Makhijani Gera & Associates-এর Tax Head গৌরব মাখিজানি জানিয়েছেন, ব্যবসা বা পেশাগত আয় রয়েছে এবং যাঁদের অ্যাকাউন্ট অডিট করা বাধ্যতামূলক নয়, তাঁদের ক্ষেত্রে ৩১ অগাস্টের ডেডলাইন প্রযোজ্য।

তাঁর মতে, ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, কনসালট্যান্ট, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ছোট ব্যবসার মালিকদের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হতে পারে। বিশেষত, যাঁরা ITR-3 বা ITR-4 জমা দেন, তাঁদের জন্য এই সময়সীমা অতি গুরুত্বপূর্ণ।

অর্থাৎ, আপনি যদি ফ্রিল্যান্সার বা কনসালট্যান্ট হিসেবে কাজ করেন এবং আপনার আয়ের জন্য ITR-3 বা ITR-4 জমা দেওয়া প্রয়োজন হয়, তাহলে এই সময়ের মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে।

Advertisement

অ্যাকাউন্ট অডিট করাতে হলে কী করবেন?
ব্যবসা বা পেশাগত আয় রয়েছে, তাঁদের সকলকেই যে ৩১ অগাস্টের মধ্যে ITR জমা দিতে হবে, এমন নয়।

গৌরব মাখিজানি স্পষ্ট করেছেন, ৩১ অগাস্টের ডেডলাইন মূলত সেই সব করদাতার জন্য, যাঁদের ক্ষেত্রে ট্যাক্স অডিটের প্রয়োজন নেই।

তিনি জানিয়েছেন, ব্যবসা বা পেশাগত আয় রয়েছে এবং যাঁদের অ্যাকাউন্ট অডিট করানো বাধ্যতামূলক নয়, তাঁদের জন্য ৩১ অগাস্টের সময়সীমা প্রযোজ্য। অন্যদিকে, যাঁদের অ্যাকাউন্ট অডিট করা বাধ্যতামূলক, তাঁদের ক্ষেত্রে আলাদা এবং পরবর্তী নির্ধারিত সময়সীমা প্রযোজ্য থাকবে।

তাই আপনার অ্যাকাউন্ট ট্যাক্স অডিটের আওতায় পড়লে ৩১ অগাস্টের ডেডলাইন ধরে ITR জমা না দিয়ে আপনার ক্ষেত্রে প্রযোজ্য পৃথক আইনগত সময়সীমা মেনে চলতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement