Advertisement

Annapurna Yojana: এখনও অন্নপূর্ণার ৩ হাজার টাকা ঢোকেনি যাঁদের, তাঁদের মধ্যে কারা পাবেন? জানুন

এখন অন্নপূর্ণা যোজনায় অনেকেরই টাকা ঢোকেনি। তাঁদের মধ্যে কারা পাবেন টাকা? আর কাদের আবেদন হবে রিজেক্ট? জেনে নিন দ্রুত।

অন্নপূর্ণা যোজনাঅন্নপূর্ণা যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 10:36 AM IST
  • এখন অন্নপূর্ণা যোজনায় অনেকেরই টাকা ঢোকেনি
  • তাঁদের মধ্যে কারা পাবেন টাকা?
  • কাদের আবেদন হবে রিজেক্ট?

পশ্চিমবঙ্গ সরকার গঠনের পরই অন্নপূর্ণ যোজনা চালুর কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর জোরকদমে চলেছে কাজ। ইতিমধ্যেই রাজ্যের একটা বড় অংশের মহিলা এই যোজনার আওতায় মাসে ৩০০০ টাকা পেয়ে গিয়েছেন। সরকারি তথ্য বলছে, জুলাই মাসে ১ কোটি ১০ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ৩০০০ টাকা। তবে প্রচুর মহিলার অ্য়াকাউন্টে এখনও কিন্তু টাকা পৌঁছয়নি। তাঁদের আবেদন ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। এখন প্রশ্ন হল, এই সব মহিলাদের মধ্যে কারা টাকা পাবেন? আর কারা চলে যাবেন বাতিলের লিস্টে? আর সেই উত্তরটা দিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই ঝটপট তাঁর বক্তব্য জেনে নেওয়া যাক।

দেওয়া হয়েছে ক্রাইটেরিয়া
আসলে অন্নপূর্ণা ভাণ্ডার যে সকলে পাবেন না, এটা প্রথমেই জানিয়ে দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো কিছু শর্ত তারা প্রথমেই দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে সরকারি চাকরি যাঁরা করেন, যাঁরা সরকারি পেনশন পান বা যাঁরা ইনকাম ট্যাক্স দেন, তাঁরা এই যোজনার টাকা পাবেন না বলে প্রথমেই ঘোষণা করে দেওয়া হয়। সেই মতো এঁদের নাম প্রথমেই বাতিল করা হয়েছে। এঁরা এই প্রকল্পের টাকা পাবেন। 

কত আবেদন জমা পড়েছে?
রাজ্য সরকার জানিয়েছে, এই যোজনায় আবেদন করেছিলেন প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে প্রায় ২৬ লক্ষের নাম বাতিল করা হয়েছে। অনেকের নাম ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। একবার ভেরিফিকেশন শেষ হয়ে গেলে তাঁরও মাসে মাসে ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। 

কারা পাবেন না টাকা? 
এই বিষয়টা নিয়ে খোলসা করেছেন স্বয়ং মুখ্য়মন্ত্রী। তিনি জানিয়েছেন, যারা ভারতীয় নন, তারা এই টাকা পাবেন না। শুধু তাই নয়, যাদের নাম ভোটার লিস্টে নেই, তাদেরও টাকা মিলবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়া একাধিক অ্যাকাউন্টে টাকা নেওয়ার দিনও এবার শেষ বলে ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই এই সব ক্ষেত্রে টাকা মিলবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। 

Advertisement

কারা পাবেন? 
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যাঁরা ভারত দেশের নাগরিক, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। পাশাপাশি যাঁরা সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁরাও এই যোজনার সুবিধা পাবেন। এছাড়া ট্রাইব্যুনালে আবেদন করা থাকলেও যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন টাকা মিলবে বলে জানান হয়েছে। 


 

Read more!
Advertisement
Advertisement