Advertisement

EPFO Money Claim Process: নমিনি করা নেই, সেই ব্যক্তির PF-এর টাকা কে পাবেন? কীভাবে ক্লেম করবে পরিবার? প্রক্রিয়া রইল

অনেকের মনেই এটা প্রশ্ন যে, পিএফ-এর নমিনি না করলে, সদস্যের মৃত্যু হলে, সেই টাকা পুরোটাই ডুবে যায়। আসলে এই রকম হয় না। PF-এর টাকা ডোবে না। বরং সদস্য ব্যক্তির অ্যাকাউন্টেই নিরাপদ ভাবে রাখা থাকে। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • নমিনি না থাকলে কি PF-এর টাকা ডুবে যায়?
  • বিনা নমিনির PF অ্যাকাউন্টের টাকার ভবিষ্যত্‍ কী?
  • পরিবারের কে পাবেন মৃত ব্যক্তির PF-এর টাকা?

EPFO-র সদস্যদের PF অ্যাকাউন্টে সর্বদা নমিনি রাখার পরামর্শ দেওয়া হয়। তার একটাই কারণ, কোনও ভাবে পিএফ সদস্যের মৃত্যু হলে, যাতে নির্বিঘ্নে PF-এর টাকা তুলতে পারেন নমিনি। কিন্তু অনেকেই পিএফ-এ নমিনি রাখার বিষয়টি এড়িয়ে যান। এ ক্ষেত্রে যদি পিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, নমিনি করা না থাকলে, সেই টাকার কী হয়?

নমিনি না থাকলে কি PF-এর টাকা ডুবে যায়?

অনেকের মনেই এটা প্রশ্ন যে, পিএফ-এর নমিনি না করলে, সদস্যের মৃত্যু হলে, সেই টাকা পুরোটাই ডুবে যায়। আসলে এই রকম হয় না। PF-এর টাকা ডোবে না। বরং সদস্য ব্যক্তির অ্যাকাউন্টেই নিরাপদ ভাবে রাখা থাকে। 

বিনা নমিনির PF অ্যাকাউন্টের টাকার ভবিষ্যত্‍ কী?

যদি EPFO সদস্যের মৃত্যু হয়, সেই অ্যাকাউন্টের যদি কোনও নমিনি না থাকে, তাহলে তা নিরাপদেই রাখা থাকে অ্যাকাউন্টে। তবে দিনের পর দিন অ্যাকাউন্টে পড়ে থাকে না। বরং অ্যাকাউন্ট হোল্ডারের পরিবার সেই টাকা পান।

পরিবারের কে পাবেন মৃত ব্যক্তির PF-এর টাকা?

যে সব পিএফ অ্যাকাউন্টের কোনও নমিনি থাকে না, সেই টাকা পরিবারের সদস্য অথবা আইনি ওয়ারিশকে দেওয়া হয়। কিন্তু নমিনি না থাকলে পিএফ-এর টাকা ক্লেম করার প্রক্রিয়া জটিল হয়ে যায়। সহজেই পরিবারের লোকেরা সেই টাকা পান না। একাধিক নথি জমা দিতে হয় পরিবারের সদস্যদের। সময় বেশি লাগে। বস্তুত, মৃতের পরিবারের সদস্যদের মধ্যে সেই টাকা ভাগ করে দেওয়া হয়। সেই তা সমান ভাগে ভাগ করা হয়। যদিও পিএফ-এর টাকা কর্মীর মৃত্যুর পরে কেউ ক্লেম না করে, সে ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত অপেক্ষা করা হয়। তারপর তা ইনঅপারেটিভ ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়।  

তাই EPFO সদস্যদের সর্বদা পরামর্শ দেওয়া হয়, পিএফ-এর টাকার নমিনি রাখার জন্য। যাতে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পরে সেই টাকা নিয়ে পরিবারকে ঝামেলা পোহাতে না হয়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement