Advertisement

SIR Final Voter List: SIR ফাইনাল লিস্টে নাম থাকলেও কারা ভোট দিতে পারবেন না? জানুন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি বেরতে চলেছে পশ্চিমবাংলার ফাইনাল ভোটার লিস্ট। আর এই তালিকাতে নাম থাকার পরও অনেকে ভোট দিতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এখন প্রশ্ন হল, কেন এমনটা বলা হচ্ছে? সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। 

SIR ফাইনাল ভোটার লিস্টSIR ফাইনাল ভোটার লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 1:22 PM IST
  •  ২৮ ফেব্রুয়ারি বেরতে চলেছে পশ্চিমবাংলার ফাইনাল ভোটার লিস্ট
  • এই তালিকাতে নাম থাকার পরও অনেকে ভোট দিতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ
  • কেন এমনটা বলা হচ্ছে?

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি বেরতে চলেছে পশ্চিমবাংলার ফাইনাল ভোটার লিস্ট। আর এই তালিকাতে নাম থাকার পরও অনেকে ভোট দিতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এখন প্রশ্ন হল, কেন এমনটা বলা হচ্ছে? সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। 

আসলে রাজ্যে SIR-এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার সময় ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল। তারপর শুরু হয় হিয়ারিং পর্ব। সেই পর্ব মিটিয়ে এবার ফাইনাল ভোটার লিস্ট বেরনোর পালা। আর এই লিস্টে ৩ ধরনের ভোটার থাকবে। প্রথমত, যাঁরা অ্যাপ্রভুড বা অনুমোদনপ্রাপ্ত ভোটার। দ্বিতীয়ত, 'অ্যাডজুডিকেশন' বা বিচারাধীন ভোটার। তৃতীয়ত, ডিলিটেড ভোটার বা বাদ পড়া ভোটার। 

আর জানা যাচ্ছে যে ডিলিটেড ভোটার বাদ দিয়ে অ্য়াপ্রুভড এবং বিচারাধীন ভোটারের নাম থাকছে ফাইনাল ভোটার লিস্টে। আর এখানেই শুরু হয়েছে সমস্য়া। 

আসলে কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে রাজ্যে এমন প্রায় ৬০ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের স্ট্যাটাস বিচারাধীন। আর এই সব ভোটারদের নাম থাকবে ফাইনাল লিস্টে। কিন্তু এই লিস্টে নাম থাকা মানেই তাদের ভোটাধিকার নিশ্চিত নয়। এরপর জুডিশিয়াল অফিসাররা এই সব ভোটারের নথি খতিয়ে দেখবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা ভোটার লিস্টে থাকতে পারবেন, নাকি পারবেন না!

তাহলে বিষয়টা কী দাঁড়াল?
খুবই জটিল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যের ভোটারদের একাংশ। বিশেষত, যাঁরা হিয়ারিংয়ে গিয়েছেন, তাঁদের মাথা ব্যথা বেশি। ২৮ ফেব্রুয়ারি  ফাইনাল লিস্ট বেরবে। সেখানে যদি নামের তলায় 'অ্যাডজুডিকেশন' লেখা থাকে, তবে বিপদের শেষ নেই। এমন পরিস্থিতিতে ভোট দেওয়ার জন্য আবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। সেই লিস্টে নাম থাকলে কোনও সমস্যা নেই। যদি সেখানে নাম না থাকে, তাহলে আর ভোট দেওয়া যাবে না। অর্থাৎ ফাইনাল লিস্ট নয়, বরং সাপ্লিমেন্টরি লিস্টের দিকেই নজর রাখতে হবে। 

সাপ্লিমেন্টারি লিস্ট কবে? 
কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, ভোটের দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সেই তালিকায় যদি নাম থাকে, তাহলে ভোট দিতে পারবেন। সেই তালিকায় নাম না থাকলে ভোট দেওয়া যাবে না। যদিও সাপ্লিমেন্টরি লিস্ট বেরনোর তারিখ সম্পর্কে কিছুই জানান হয়নি। তাই সেই ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement