
কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা। তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেকের জিজ্ঞাসা। সেই প্রশ্নের সমাধানে একাধিক বার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। তবে অনেক প্রশ্ন তারপরও উঁকিঝুঁকি দিচ্ছে মনে।
অনেকের জিজ্ঞাসা লক্ষ্মীর ভাণ্ডার যে সব মহিলারা পেতেন তাঁরাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কেউ কেউ এটাই জানতে চাইছেন, লক্ষ্মীর ভাণ্ডার না পেলেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার সুযোগ থাকবে? আসুন জেনে নিই।
এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। সেই অনুযায়ী, কিছু নাম বাদ পড়বে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং SIR-২০২৬ চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা সোজাসুজি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত হবে না। অর্থাৎ তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে না শুভেন্দু সরকারের দেওয়া মাসিক ৩ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, SIR-এর ছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, শুনানির পর বাদ পড়া ভোটার, ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা বাদ পড়া হিসাবে চিহ্নিত হয়েছেন যে সব ভোটার, তাদের নামও লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা সোজাসুজি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত হবে না।
একইভাবে নতুন আবেদনকারীদের আবেদন করতে হবে। এদিকে এরইমধ্যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আগামিকাল বুধবার একটিফর্ম পাবলিশ করা হবে। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট মিলবে। এই প্রকল্পের প্রক্রিয়া শুরু হবে কাল থেকে। যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা যাচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চলতে থাকবে।