Advertisement

Annapurna Yojana August Payment: অন্নপূর্ণা যোজনার টাকা আগে পেলেও মিলবে না অগাস্টে, সেই তালিকায় কারা? জেনে নিন

অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পাবেন না অগাস্ট মাসে। আগে পেলেও এবার তাঁদের নাম রিজেক্ট হবে। কারা রয়েছেন সেই তালিকায়? জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার টাকাঅন্নপূর্ণা যোজনার টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 11:37 AM IST
  • অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পাবেন না অগাস্ট মাসে
  • আগে পেলেও এবার তাঁদের নাম রিজেক্ট হবে
  • কারা রয়েছেন সেই তালিকায়?

জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এক কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। তবে এখনও লক্ষ লক্ষ মহিলা ৩০০০ টাকা পাননি বলেও খবর মিলেছে। যদিও অগাস্ট মাসে এই প্রকল্পে আগে টাকা পাওয়া অনেকের নামই বাদ যেতে পারে বলে খবর মিলছে। যার ফলে তাঁরা আর আগামী মাস থেকে টাকা পাবেন না। 

ঠিক কী খবর? 
অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়ে গিয়েছেন। আর এই কাজটা দ্রুত সারতে গিয়ে কোনও কোনও ক্ষেত্রে ঠিক ঠাকভাবে আবেদনপত্র যাচাই হয়নি বলে মনে করছে প্রশাসন। তাই নতুন করে তথ্য যাচাই শুরু হয়েছে। এর মাধ্যমে যেই সব অযোগ্য মহিলারা টাকা পেয়েছেন, তাঁদের এবার বাদ দেওয়া হবে। তাঁরা আর টাকা পাবেন না। 

আসলে জুলাই শেষ হয়ে অগাস্ট পড়লেও অনেক মহিলাই পাননি টাকা। বরং এমন কিছু মানুষ টাকা পেয়েছেন, যাঁরা অযোগ্য ছিলেন বলে অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। এখন যাঁরা ইতিমধ্যে টাকা পেয়েছেন, তাঁদের নথিও নতুন করে যাচাই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কোথাও কোনও অযোগ্য নাম ঢুকে থাকলে তা বাদ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

কারা আর টাকা পাবেন না?
এই বিষয়টাও নিয়ে সরাসরি কিছু বলেনি প্রশাসন। তবে সূত্রের খবর, নতুন করে আবার আবেদনপত্র ও নথি দেখা হচ্ছে। সেখান থেকেই বাদ দেওয়ার কাজ চলছে যাঁরা অযোগ্য। এক্ষেত্রে যাঁদের বাদ দেওয়া হতে পারে, সেই তালিকায় থাকবে-

১. যাঁরা ভুল তথ্য দিয়েছেন।
২. যাঁরা তথ্য গোপন করেছেন। বিশেষত, বাড়িঘর বা ইনকামের তথ্য গোপন করলে নাম বাদ যেতে পারে। 
৩. যাঁদের নথি ঠিক নেই। 

যোগ্যরা টাকা পেয়ে যাবেন 
এখনও অনেক যোগ্য মহিলা টাকা পাননি বলে অভিযোগ উঠছে। যদিও বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিশ্চিন্ত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সব যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন। কাউকে বাদ দেওয়া হবে না। 

Advertisement

চলছে ভেরিফিকেশন
সরকার জানিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভেরিফিকেশন। তাই অনেকেরই আবেদনের স্টেটাস রয়েছে আন্ডার ইনকোয়ারি। এই সব ক্ষেত্রে নথি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজন হলে আবেদনকারী বাড়ি যাওয়া যাচ্ছে। এভাবেই হচ্ছে ভেরিফিকেশন। 

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৩০ অগাস্টের মধ্যেই ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে। সকল যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন।  
 

 

Read more!
Advertisement
Advertisement