Advertisement

Health Insurance: ৫ লক্ষ টাকার হেলথ ইনস্যুরেন্স আর যথেষ্ট নয়, কেন? জেনে সাবধান হন

হেলথ ইনস্যুরেন্স খুবই জরুরি। তবে অনেকেরই মাত্র ৫ লক্ষ টাকার হেলথ ইনস্যুরেন্স। আর সেটা এখন যথেষ্ঠ নয়।

হেলথ ইনস্যুরেন্সহেলথ ইনস্যুরেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 12:23 PM IST
  • হেলথ ইনস্যুরেন্স খুবই জরুরি
  • অনেকেরই মাত্র ৫ লক্ষ টাকার হেলথ ইনস্যুরেন্স
  • সেটা এখন যথেষ্ঠ নয়

বর্তমানে স্বাস্থ্য বিমা বা হেলথ ইনস্যুরেন্স অত্যন্ত জরুরি। তাই এখন অনেকেই হেলথ ইনস্যুরেন্স করে নিচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই ৫ লক্ষ টাকার নিচ্ছেন ইনস্যুরেন্স। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ৫ লাখ টাকার মেডিক্যাল ইনস্যুরেন্সে খুব একটা লাভ হবে না। দ্রুত বাড়তে থাকা চিকিৎসা খরচের কারণে এই কভারেজ এখন আর যথেষ্ট নয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং ক্রনিক রোগে আক্রান্তদের জন্য এই সামান্য কভারেজ সমস্যায় ফেলতে পারে।

ইনস্যুরেন্স প্ল্যাটফর্ম কভারসিওর-এর এক লক্ষেরও বেশি পলিসি হোল্ডারের ওপর একটি সমীক্ষা করেছে। সেখানে দেখা গিয়েছে, ৫০ বছরের বেশি বয়সী অধিকাংশ মানুষের স্বাস্থ্যবিমার কভারেজ ৫ লক্ষ টাকারও কম। আরও উদ্বেগজনক বিষয় হল, ক্রনিক রোগে আক্রান্ত পলিসিধারীদের মধ্যে ১৭ শতাংশের বিমা কভারও ৫ লক্ষ টাকার কম। আর এটাই ভীষণ চিন্তার বিষয়।

মাথায় রাখতে হবে, গত কয়েক বছরে হু হু করে বেড়েছে চিকিৎসা খরচ। বর্তমানে মেট্রো শহরগুলির বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থতা, অস্ত্রোপচার বা দীর্ঘ সময় আইসিইউ-তে থাকার খরচ সহজেই কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। ফলে অনেক ক্ষেত্রেই ৫ লক্ষ টাকার মাধ্য়মে পুরো চিকিৎসা খরচ মিলছে না।

বয়স বাড়ার সঙ্গে বাড়ছে ঝুঁকি
সমীক্ষায় দেখা গিয়েছে, বয়স্কদের মধ্যেই কভারেজের ঘাটতি সবচেয়ে বেশি। ৫০ বছরের বেশি বয়সী অধিকাংশ মানুষ খুব বেশি ঝুঁকিতে থাকা সত্ত্বেও এখনও ৫ লক্ষ টাকার কম কভারেজের স্বাস্থ্যবিমার ওপর নির্ভর করছেন। একই সঙ্গে সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৩৫ শতাংশের অন্তত একটি মেডিক্যাল সমস্যা রয়েছে।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল এবং থাইরয়েডের মতো লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত পলিসিধারীদের মধ্যে প্রায় ৬৯ শতাংশের বয়স ৩০ থেকে ৫৪ বছরের মধ্যে।

ইনস্যুরেন্স পড়ে দেখেছেন?
এই সমীক্ষায় একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, অনেকেই একবার স্বাস্থ্যবিমা কেনার পর আর তা পর্যালোচনা করেন না। এছাড়া যাঁদের আগে থেকে কোনও রোগ নেই এবং উন্নত প্ল্যানিংয়ের সুযোগ রয়েছে, তাঁদের মধ্যে প্রায় ৪৯ শতাংশ এখনও কম সুবিধা থাকা পলিসিতেই রয়ে গিয়েছেন।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, সমস্যার মূল কারণ সচেতনতার অভাব। অনেক পরিবারই আয়, পরিবারের আকার ও ইনস্যুরেন্সের চাহিদা বদলালেও তাদের বিমা নিয়ে নতুন করে ভাবছেন না।

দেরি করলে বিপদ
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, স্বাস্থ্যবিমা আপগ্রেড যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত। নইলে পরে বিকল্প কমে যেতে পারে।

এমন পরিস্থিতিতে যাঁরা স্বাস্থ্যবিমা আপগ্রেড করতে চেয়েছেন, তাঁদের মধ্যে ৬৩ শতাংশ তা করতে পারেননি। কারণ এর মধ্যে তাঁদের প্রি এক্সিস্টিং রোগ ধরা পড়েছে। যাঁর সহজ অর্থ ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরল হওয়ার আগেই আপনাকে ইনস্যুরেন্স আপডেট করতে হবে। নইলে বিপদ বাড়বে বই কমবে না।

 

Read more!
Advertisement
Advertisement