Advertisement

Why LPG Cylinder is Red: রান্নার গ্যাসের সিলিন্ডারের রং লাল কেন? জেনে নিন ৩ কারণ

রান্নার এলপিজি গ্যাসের সিলিন্ডারের রং হয় লাল। কিন্তু কেন বেছে নেওয়া হয় লাল রংকে? অন্য রং কেন নয়? সব উত্তর রইল।

রান্নার গ্যাসের রং লাল কেন?রান্নার গ্যাসের রং লাল কেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 11:38 AM IST
  • রান্নার এলপিজি গ্যাসের সিলিন্ডারের রং হয় লাল
  • কিন্তু কেন বেছে নেওয়া হয় লাল রংকে?
  • অন্য রং কেন নয়?

আমাদের সকলের ঘরেই রান্নার গ্যাস রয়েছে। আর এতদিনে এটা নিশ্চয়ই লক্ষ করেছেন যে, এলপিজি গ্যাস সিলিন্ডারের রং হয় লাল। কিন্তু প্রশ্ন হল, কেন সিলিন্ডারের রং লালই হয়? কেন সাদা, সবুজ, নীল, কালো বা অন্য কোনও রং করা হয় না? আর সেই উত্তরটা জানতে চাইলে অবশ্যই এই নিবন্ধটি পড়তে হবে। তাহলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে।

রান্নার গ্যাসের সিলিন্ডারের রং লাল হওয়ার কারণ কী? 
আসলে এলপিজি গ্যাসের রং লাল হওয়ার অনেক কারণ রয়েছে। যেমন ধরুন-

১. বিপদ সংকেত  
রান্নার গ্যাস লাল হওয়ার প্রধান কারণ হল, অবশ্যই মানুষকে সচেতন করা। আসলে সারা বিশ্বেই লাল রং হল বিপদ সংকেতের সমান। তাই সিলিন্ডারে এই রংটা ব্যবহার করা হয়। 

আসলে সিলিন্ডার অত্যন্ত দাহ্য। এতে খুব সহজেই আগুন লেগে যেতে পারে। তাই গ্যাস যাতে সতর্ক হয়ে ব্যবহার করা হয়, সেটা বোঝাবার জন্যই রং লাল বেছে নেওয়া হয়েছে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। 

২. গ্যাসের ধরন বোঝান হয়
আসলে রান্নার গ্যাসে থাকে এলপিজি। আর সেই বিষয়টা বোঝাতেই এর সিলিন্ডারের রং থাকে লাল। 

এছাড়া সিলিন্ডারের রং সাদা হলে বুঝতে হবে তাতে রয়েছে অক্সিজেন। কালো রঙের সিলিন্ডারে থাকে নাইট্রোজেন। এছাড়া নাইট্রাস অক্সাইড থাকে নীল রঙের সিলিন্ডারে (মেডিক্যাল গ্যাসের ক্ষেত্রে)। এভাবেই সিলিন্ডারের রং দেখেই গ্যাস সম্পর্কে ধারণা করতে পারেন বিশেষজ্ঞরা। 

৩. দূর থেকে দেখা যায়
আসলে লাল রংকে এমনি এমনি বিপদের সংকেত হিসেবে ধরা হয় না। এই রং অনেক দূর থেকে দেখা যায়। তাই কখনও আগুন ধরলে সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার আগে চোখে পড়ে তার রঙের জন্য। এমন পরিস্থিতিতে দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া যায়। তাই রান্নার গ্যাসের রং লাল করা হয়। 

রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন? 
১. রান্নার গ্যাস ব্যবহার করতে হবে সাবধানে।
২. গ্যাস জ্বালিয়ে রেখে দূরে কোথাও যাবেন না। তাতে বিপদের আশঙ্কা বাড়তে পারে। 
৩. গ্যাস জ্বালানোর প্রয়োজন ফুরিয়ে গেলে রেগুলেটর থেকে সুইচ অফ করে দিন। 
৪. নিয়মিত ওভেন সার্ভিসিং করুন। 
৫. গ্যাস জ্বালানোর পর খুব গন্ধ বেরলে তখনই সাবধান হন। দ্রুত গ্যাসের অফিসে ফোন করুন। তাহলেই কাজ হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement