Advertisement

Tenant vs Landlord Rule: ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারেন বাড়িওয়ালা? জানুন ভাড়াটেদের কী কী অধিকার রয়েছে?

বিশেষজ্ঞরা বলেন যে, যথাযথ নথিপত্রের অভাবে ভাড়া সংক্রান্ত বিরোধ দেখা দেয়। তাই, ভাড়াটিয়াদের সর্বদা ভাড়া চুক্তির একটি অনুলিপি রাখা এবং ব্যাঙ্ক বা ডিজিটাল মাধ্যমে ভাড়া মিটিয়ে দেওয়ার রেকর্ড রাখা দরকার।

ভাড়াটে বাড়িওয়ালা চুক্তি ও নিয়মভাড়াটে বাড়িওয়ালা চুক্তি ও নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 4:25 PM IST
  • ভাড়াটেদের মনে সর্বদাই একটা ভয় কাজ করে যে বাড়িওয়ালা যে কোনও সময়ে হয়তো বাড়ির ভাড়া বাড়িয়ে দিতে পারে।

দেশজুড়ে ভাড়াটেদের সংখ্যা নেহাত কম নয়। আর বাড়ির মালিক ও ভাড়াটের সম্পর্ক ভাল, তা বিরল ঘটনা ছাড়া কিছুই নয়। ভাড়াটেদের মনে সর্বদাই একটা ভয় কাজ করে যে বাড়িওয়ালা যে কোনও সময়ে হয়তো বাড়ির ভাড়া বাড়িয়ে দিতে পারে। আর এটা যদি করে, তাহলে ভাড়াটের সমস্যা বাড়ে বই কমে না। এরই সঙ্গে যদি বাড়ির মালিক হঠাৎ করে বাড়ি খালি করে দিতে বলে, তাহলে নতুন বাড়ি খুঁজতেও সময় লাগবে। তবে এগুলো নিয়ে এত দুঃশ্চিন্তা করার কিছুই নেই, কারণ আইনতভাবে বাড়ির মালিক হঠাৎ করে বাড়ির ভাড়া বাড়াতে পারেন না। এই সংক্রান্ত নিয়মকানুন স্পষ্টতই আপনার ভাড়ার চুক্তি এবং প্রযোজ্য রাজ্যের বিধি-বিধানের উপর নির্ভর করে। যদি একটি লিখিত রেন্ট এগ্রিমেন্ট থাকে, তবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয়কেই সেই শর্তাবলী মেনে চলতে হবে। অতএব, ভাড়া বৃদ্ধি বা উচ্ছেদের ক্ষেত্রে চুক্তির শর্তাবলী অনুসরণ করা অপরিহার্য। 

ভাড়া সংক্রান্ত চুক্তি
আপনার যদি একটি লিখিত ভাড়ার চুক্তি থাকে, তবে তাতে সাধারণত ভাড়া বৃদ্ধি, নোটিশের সময়সীমা এবং উচ্ছেদ সংক্রান্ত পূর্বলিখিত নিয়মাবলী সম্পর্কটি শুধুমাত্র মৌখিক চুক্তির ওপর ভিত্তি করে হয়, তাহলে কোনও ঝামেলার পরিস্থিতিতে আইনি সহায়তা পেতে পারেন। তাই সব সময় ভাড়া সংক্রান্ত চুক্তি করা দরকার, যা উভয় পক্ষের ক্ষেত্রেই উপকারী। 

বাড়ি খালি করার ক্ষেত্রে কী আইন
ভারতে বাড়িক মালিক কোনও ভাড়াটেকে শুধুমাত্র নিজের ইচ্ছায় বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন না। যদি ভাড়াটে ঠিক মতো ভাড়া দিচ্ছে এবং চুক্তির সব শর্ত পালন করছে, তাহলে বেদখলের জন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে, লিখিত নোটিশের প্রয়োজন হয়। যদি ভাড়াটিয়া নির্ধারিত সময়ের পরেও বাড়ি খালি না করেন, তবেই বাড়িওয়ালা পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পারেন। জোর করে তালা লাগানো, জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া বা উচ্ছেদের হুমকি দেওয়াকে আইনি পদ্ধতি হিসাবে গণ্য করা হয় না। 

Advertisement

ভাড়াটে ও বাড়িওয়ালাকে কী কী শর্ত মাথায় রাখতে হবে
বিশেষজ্ঞরা বলেন যে, যথাযথ নথিপত্রের অভাবে ভাড়া সংক্রান্ত বিরোধ দেখা দেয়। তাই, ভাড়াটিয়াদের সর্বদা ভাড়া চুক্তির একটি অনুলিপি রাখা এবং ব্যাঙ্ক বা ডিজিটাল মাধ্যমে ভাড়া মিটিয়ে দেওয়ার রেকর্ড রাখা দরকার। এছাড়াও, বাড়িওয়ালাদেরও ভাড়া বাড়ানোর বা উচ্ছেদের নির্দেশ দেওয়ার আগে প্রতিষ্ঠিত পদ্ধতি ও বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত।

Read more!
Advertisement
Advertisement