Advertisement

Royal Enfield-এর এত বেশি সেল কেন? সত্যিটা জানলে অবাক হবেন

Royal Enfield sales India: শহর হোক বা গ্রাম-মফস্বল। ভারী গর্জন, ক্লাসিক লুক আর বেশ একটা রাজকীয় ব্যাপার। Royal Enfield বাইক এখন খুব কমন হয়ে গিয়েছে। প্রশ্ন একটাই, প্রায় দুই-আড়াই লাখ টাকা দাম সত্ত্বেও এত বেশি বিক্রি হচ্ছে কেন?

Royal Enfield-এর এত বিত্রি কেন? জানুনRoyal Enfield-এর এত বিত্রি কেন? জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 7:58 PM IST
  • ভারী গর্জন, ক্লাসিক লুক আর বেশ একটা রাজকীয় ব্যাপার।
  • Royal Enfield বাইক এখন খুব কমন হয়ে গিয়েছে।
  • প্রায় দুই-আড়াই লাখ টাকা দাম সত্ত্বেও এত বেশি বিক্রি হচ্ছে কেন?

Royal Enfield sales India: শহর হোক বা গ্রাম-মফস্বল। ভারী গর্জন, ক্লাসিক লুক আর বেশ একটা রাজকীয় ব্যাপার। Royal Enfield বাইক এখন খুব কমন হয়ে গিয়েছে। প্রশ্ন একটাই, প্রায় দুই-আড়াই লাখ টাকা দাম সত্ত্বেও এত বেশি বিক্রি হচ্ছে কেন? শুধু স্টাইল, নাকি এর পেছনে আছে আরও বড় কারণ?

প্রথমেই আসা যাক লুক আর ব্র্যান্ড ভ্যালুতে। Royal Enfield মানেই এক ধরনের ‘রয়্যাল’ অনুভূতি। পুরনো দিনের ক্লাসিক ডিজাইন আজও ধরে রেখেছে সংস্থা। এই নস্টালজিক ফিলই অনেক ক্রেতাকে টানে। বাইক চালানো এখানে শুধু যাতায়াত নয়, একটা স্টাইল স্টেটমেন্ট।

দ্বিতীয় বড় কারণ; ইঞ্জিন ও পারফরম্যান্স। Royal Enfield-এর বাইকগুলোতে থাকে শক্তিশালী ইঞ্জিন, যা লং রাইডে দারুণ আরাম দেয়। বিশেষ করে হাইওয়েতে স্মুথ রাইডিং একে অন্যদের থেকে আলাদা করে। যারা দূরের ট্রিপ পছন্দ করেন, তাঁদের কাছে এটি প্রথম পছন্দ হয়ে উঠছে।

তৃতীয় কারণ; ব্র্যান্ডের উপর বিশ্বাস। বহু বছর ধরে ভারতীয় বাজারে নিজেদের জায়গা তৈরি করেছে Royal Enfield। গ্রাহকদের মধ্যে একটা ‘ট্রাস্ট ফ্যাক্টর’ তৈরি হয়েছে। ফলে নতুন বাইক কেনার সময় অনেকেই চোখ বন্ধ করে এই ব্র্যান্ডের দিকেই ঝোঁকেন।

এছাড়াও, এখন সংস্থা তাদের প্রোডাক্ট রেঞ্জ বাড়িয়েছে। আগে যেখানে কয়েকটি মডেল ছিল, এখন বিভিন্ন দামের ও স্টাইলের বাইক পাওয়া যাচ্ছে। ফলে ছাত্র থেকে চাকুরিজীবী; সবাই নিজের বাজেট অনুযায়ী বেছে নিতে পারছেন।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কমিউনিটি কালচার। Royal Enfield রাইডারদের আলাদা একটা গ্রুপ বা কমিউনিটি রয়েছে। নিয়মিত লং রাইড, ট্রিপ; এসবের জন্য এই বাইক আরও জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই শুধুমাত্র এই কমিউনিটির অংশ হতে চেয়েও বাইকটি কিনছেন।

তবে শুধু ভালো দিকই নয়, কিছু চ্যালেঞ্জও আছে। যেমন; মাইলেজ তুলনামূলক কম, ওজন বেশি। তবুও এই সমস্যাগুলোকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। কারণ, তাঁদের কাছে ‘ফিল’টাই সবচেয়ে বড় বিষয়।

Advertisement

সব মিলিয়ে, Royal Enfield-এর সাফল্যের পেছনে রয়েছে স্টাইল, শক্তিশালী পারফরম্যান্স, ব্র্যান্ড ট্রাস্ট এবং কমিউনিটি; এই চারটি বড় কারণ। তাই বাজারে প্রতিযোগিতা বাড়লেও Royal Enfield এখনও নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছে। 

Read more!
Advertisement
Advertisement