
আবার পড়ল শেয়ারবাজার। মঙ্গলবার সামান্য ওঠার পরই বুধবার ফের পতন সেনসেক্স, নিফটির। এ দিন বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়েছে। আর নিফটিও তলিয়ে গিয়েছে ২৯০ পয়েন্ট। এ দিন এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং বাজাজ ফিনান্সের শেয়ার অনেকটাই পড়ে গিয়েছে বলে খবর।
সেনসেক্স, নিফটির কী খবর?
আজ সকালে সামান্য বেড়েছিল সেনসেক্স। এটি মঙ্গলবারের ক্লোজিং ৭৮,২০৫ থেকে উঠে ৭৮,২৩৮ পয়েন্ট দিন শুরু করে। যদিও কিছুটা সময়ের মধ্যেই সেনসেক্সের হাল খারাপ হয়ে যায়। এটি চলে যায় রেড জোনে। আর একটা সময় সেনসেক্স ১০৪৫ পয়েন্ট নেমে পৌঁছে যায় ৭৭,১৬০ পয়েন্ট।
আর শুধু সেনসেক্স নয়, খারাপ হাল রয়েছে নিফটিরও। এটির ওপেনিং হয় ২৪,২৩১ পয়েন্টে। মঙ্গলবারের থেকে কিছুটা নেমেই আজ শুরু হয় মার্কেট। তারপর এটি পৌঁছে যায় ২৩,৯৬৯ পয়েন্টে। আর এই পতনের পিছনে ৪ কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেগুলি নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।
কারণ ১, FII সেল করছে
মার্চ ১০ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা FII মোট ৪৬৭৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিনেছে মোটামুটি ৬৩৩৩ কোটি টাকার শেয়ার। আর তাতেই শেয়ারবাজারের হাল খারাপ।
কারণ ২, প্রফিট বুকিং
মাখায় রাখতে হবে যে বুধবার বেড়েছিল শেয়ারবাজার। আর এমন পরিস্থিতিতে অনেকেই আজ প্রফিট নিয়ে বাজার থেকে বেরিয়ে গিয়েছেন। তাতেই পড়েছে দাম।
এই প্রসঙ্গে এইচডিএফসি সিকিউরিটির প্রাইম রিসার্চের হেড দেভার্ষ ভাকিল জানান, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই। তাই স্টক মার্কেটও ফান্ডামেন্টালি চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার ১৬টা সেক্টরের মধ্যে ৮টা পড়েছে।
কারণ ৩, যুদ্ধ নিয়ে বিভ্রান্তি
যুদ্ধ চলছে। ইরানের উপর হামলা চালাচ্ছে ইজরায়েল এবং আমেরিকা। আবার ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, যুদ্ধ শেষের মুখে। আর তাতেই যুদ্ধের নিয়ে বিভ্রান্তি পড়ে গিয়েছেন ইনভেস্টররা। তাই বাজার পড়ছে।
কারণ ৪, ভিক্স উঠছে
মার্কেটে অস্থিরতা ঊর্ধ্বমুখী। যার ফলে ইন্ডিয়া ভিক্স বেড়েছে ৮ শতাংশ। মার্চ ১১-তে এটি পৌঁছে গিয়েছে ২০.৫-এ। আর সেটাও মার্কেটের পতনের দিকেই ইঙ্গিত করে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।