Advertisement

SIR voter List Citizenship: SIR ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব চলে যাবে? জানুন

SIR-এর এই লিস্টে যদি একান্তই নাম বাদ পড়ে, তাহলে কী হবে? এই নাম বাদ পড়া মানুষের কি নাগরিকত্ব চলে যাবে? যদিও এই প্রশ্নের উত্তর অনেক দিন আগেই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

 SIR ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব চলে যাবে? SIR ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব চলে যাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 11:21 AM IST
  • SIR-এর এই লিস্টে যদি একান্তই নাম বাদ পড়ে, তাহলে কী হবে?
  • এই নাম বাদ পড়া মানুষের কি নাগরিকত্ব চলে যাবে?
  • যদিও এই প্রশ্নের উত্তর অনেক দিন আগেই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন

বহু অপেক্ষার পর ২৮ ফেব্রুয়ারি বেরতে চলেছে SIR-এর ফাইনাল ভোটার লিস্ট। আর সেই লিস্টে অনেকের নাম থাকবে না বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

এখন প্রশ্ন হল, SIR-এর এই লিস্টে যদি একান্তই নাম বাদ পড়ে, তাহলে কী হবে? এই নাম বাদ পড়া মানুষের কি নাগরিকত্ব চলে যাবে? যদিও এই প্রশ্নের উত্তর অনেক দিন আগেই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 

কী জানিয়েছে কমিশন? 
নির্বাচন কমিশন প্রথমেই জানিয়ে দিয়েছিল যে SIR একটা রুটিন ভোটার তালিকা সংশোধন। এর আগেও একাধিকবার ভোটার তালিকার সংশোধন হয়েছে। এর সঙ্গে নাগরিকত্বের কোনও সরাসরি সম্পর্ক নেই। অর্থাৎ, যদি কারও নাম SIR থেকে বাদ যায়, তাহলেই যে তাদের নাগরিকত্ব চলে গেল, এমনটা নয়।

এখানে নির্বাচন কমিশনের সহজ করে বিষয়টা বুঝিয়েছে। তারা জানিয়েছ যে ভোটার হতে গেলে ভারতীয় নাগরিক হতেই হবে। এটাই হল প্রথম যোগ্যতা। ভারতীয় নাগরিক ছাড়া কেউ ভোটার হতে পারবেন না। তবে কারও নাম যদি SIR-এর তালিকা থেকে নাম বাদ যায়, তাহলে কোনও নাগরিকত্ব যাবে না। পরবর্তী সময়ে ভোটার তালিকায় নাম ওঠানোর সুযোগ মিলবে। তখন নাম তুলে নিলেই সমস্যা নেই। 

সুতরাং এই তালিকায় নাম না থাকলেই যে নাগরিকত্ব চলে যাবে, এমন নয়। বরং এরপর আপনি ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। তখন নাম তুলে নিন। তাহলেই সমস্যা নেই।

কীভাবে দেখবেন নাম?
আজ অনলাইনেই দেখা যাবে ভোটার তালিকা। সেক্ষেত্রে নিজের নাম খুঁজে নিতে চাইলে http://voters.eci.gov.in এবং http://ceowestbengal.wb.gov.in-এ যান। সেখানে গিয়ে খুঁজে নিতে পারেন নিজের নাম। আবার চাইলে ECINET app-এও দেখতে পারেন নিজের নাম। এই সব ওয়েবসাইটে নিজের ডিটেলস বা এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে।

আবার অফলাইনেও পাওয়া যাবে লিস্ট। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সিইও-এর দফতর থেকে পেন ড্রাইভের মাধ্যমে সফট কপি দেওয়া হবে সমস্ত রাজনৈতিক দলের কাছে। তাঁরা সেই কপি প্রিন্ট করে নিতে পারবেন। তাই তাঁদের কাছে গেলে দেখা যেতে পারে নাম। 

Advertisement

এছাড়া হার্ড কপি দেওয়া হবে ডিএম, বিডিও এবং এসডিও অফিসে। সেখানে গিয়ে আপনি অনায়াসে নামটা দেখতে পারবেন বলে জানান হয়েছে কমিশনের পক্ষ থেকে। 

এরপর ধীরে ধীরে বিএলএ-দের হাতে তুলে দেওয়া হবে তালিকা। সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন নাম। তাহলেও সমস্যা মিটবে। 

 

Read more!
Advertisement
Advertisement