Advertisement

Railway Employees Bonus 2026: এবার কি ৪১,০০০ টাকা বোনাস পাচ্ছেন রেলকর্মীরা? জেনে নিন সত্যিটা

রেলের বোনাস কি বাড়ছে? ৪১ হাজার টাকা বোনাস মিলবে এই বছর? সেই বিষয়টা নিয়েই মুখ খুলেছে রেল। আসুন জেনে নেওয়া যাক।

রেলের বোনাস ২০২৬রেলের বোনাস ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 4:29 PM IST
  • রেলের বোনাস কি বাড়ছে?
  • ৪১ হাজার টাকা বোনাস মিলবে এই বছর?
  • সেই বিষয়টা নিয়েই মুখ খুলেছে রেল

এবার কি ভারতীয় রেলের কর্মীরা ৪১,০০০ টাকা বোনাস পাবেন? আর এই প্রশ্নটা উঠছে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সরকার রেলের কর্মীদের একটি প্রোডাক্ট লিঙ্কড বোনাস বা বার্ষিক বোনাস দেবে। আর বিষয়টা নিয়ে এবার মুখ খুলেছে রেলওয়ে বোর্ড। 

রেল বোর্ড জানিয়েছে, তারা এমন কোনও চিঠি দেয়নি। এটা সম্পূর্ণ ভুয়ো দাবি। 

আসলে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয়, রেল প্রোডাক্ট লিঙ্কড বোনাস দেবে। ৭৮ দিনের সমপরিমাণ বোনাস দেওয়া হবে। যার ফলে কর্মীরা ৪১,১৪৯ টাকা বোনাস পাবেন। তবে ভারতীয় রেল জানিয়ে দিয়েছে যে এমন কিছু তারা ঘোষণা করেনি। 

৭ অক্টোবরই এই মর্মে জেনারেল ম্যানেজারদের একটি চিঠি দিয়েছে ভারতীয় বোর্ড। সেখানে তারা জানিয়েছে, যেই চিঠিটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা ভুয়ো। এতে স্বাক্ষরও জাল করা হয়েছে। এতে যা দাবি করা হয়েছে, তার সঙ্গে রেলের কোনও যোগ নেই। এমনকী রেলওয়ে বোর্ড আরও জানিয়েছে, এখনও বোনাসের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকী কোনও নথির ভিত্তিতে অর্থ প্রদান করা হয়নি। 

রেলের কর্মীরা বোনাসের খবর যাচাই করুন
সোশ্যাল মিডিয়ায় ৪১ হাজার টাকার বোনাস পাওয়ার খবরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে একাংশের কর্মীদের মধ্যে। যদিও এরপরই রেল জানিয়ে দেয়, এটা ভুয়ো চিঠি। এমন কিছু ঘোষণা করেনি রেল। 

তাই বোনাসের কোনও খবর পেলে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রেলের ওয়েবসাইটে গিয়েই এই বিষয়টা যাচাই করে নেওয়া সম্ভব। সেই সঙ্গে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও ডাউট ক্লিয়ার করা যেতে পারে। 

রেল কর্মীরা কত টাকা বোনাস পান?
গ্যাজেট-বহির্ভূত কর্মচারীরা প্রোডাক্ট লিঙ্কড বোনাস হিসাবে ১৭,৯৫১ টাকা পান। ২০১৪-১৫ সাল থেকে এই লিমিট ঠিক করা হয়েছে। রেলকর্মীদের বার্ষিক বোনাস সর্বোচ্চ ৭ হাজার টাকার মজুরি ও ৭৮ দিনের উপর ভিত্তি করে গণনা করা হয়। 

Advertisement

বোনাস বাড়ানোর দাবি
ইতিমধ্যেই বোনাস বাড়ানোর দাবি উঠেছে রেলের অভ্যন্তরে। এক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) কেন্দ্রীয় সরকারের কাছে তাদের বেতন সীমা ১৮,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেছে। সেই সঙ্গে লেভেল ২ কর্মচারীদের ডিও আরও বাড়ানোর দাবি জানান হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement