
এখন অনেকেই লাইফ ইনস্যুরেন্স করে রাখেন। এই পলিসি করেই পরিবারকে সুরক্ষিত রাখতে চান তাঁরা। তবে এই পলিসির প্রিমিয়াম নির্দিষ্ট সময়ে জমা দিতে ভুলবেন না যেন! প্রিমিয়াম মিস করলেই কিন্তু সুযোগ-সুবিধা বন্ধ হতে পারে।
কিন্তু তারপরও অনেকেই বিষয়টাকে খুবই হালকা ভাবে নেন। মনে করেন, পরে টাকাটা দিলেই বোধহয় হবে। যদিও বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়।
সম্প্রতি মহারাষ্ট্র স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের এক মামলায় দেখা গিয়েছে, প্রিমিয়াম না দেওয়ার কারণে ৭০ লক্ষ টাকার ডেথ ক্লেম খারিজ হয়ে যায়। তাই এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।
ঠিক কী ঘটেছিল?
এইচডিএফসি লাইফের একটি লাইফ ইনস্যুরেন্স পলিসির গ্রাহক দ্বিতীয় বছরের প্রিমিয়াম জমা দেননি। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পলিসিটি ল্যাপস হয়ে যায়। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর পরিবার ৭০ লক্ষ টাকার ইনস্য়ুরেন্স দাবি করে। কিন্তু সংস্থা সেই টাকা দেয়নি।
দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর সময় বিমা সংস্থার পাঠানো রিভাইভাল কোটেশন এখনও বৈধ ছিল। কিন্তু কমিশন স্পষ্ট জানায়, রিভাইভাল কোটেশন বৈধ থাকলেই পলিসি চালু রয়েছে, এমনটা নয়। তাই প্রিমিয়াম মিস হওয়ার আগেই সাবধান হন।
প্রিমিয়াম মিস করলে কী হয়?
একটা নির্দিষ্ট দিনে নিশ্চয়ই প্রিমিয়াম কাটে। তবে সেই দিনে টাকা না কাটলেই ইনস্যুরেন্স বন্ধ হয়ে যাবে, এমনটা নয়।
বেশিরভাগ লাইফ ইনস্যুরেন্স পলিসিতেই গ্রেস পিরিয়ড থাকে। অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও কিছু অতিরিক্ত সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যে টাকা দিলে সাধারণত পলিসি বজায় থাকে।
তাই বিশেষজ্ঞরা প্রিমিয়াম ডিউ ডেট এবং গ্রেস পিরিয়ড শেষ হওয়ার দিন মনে রাখতে বলেন। প্রথমটি মিস করলেও পলিসি কন্টিনিউ করা যায়। কিন্তু দ্বিতীয়টা পেরিয়ে গেলে পলিসি ল্যাপস করে যেতে পারে।
গ্রেস পিরিয়ডে কী হয়?
মাথায় রাখতে হবে, গ্রেস পিরিয়ড আর রিভাইভাল পিরিয়ড এক বিষয় নয়। গ্রেস পিরিয়ড চলাকালীন পলিসি কার্যকর থাকে। এই সময় যাঁর নামে ইনস্যুরেন্স রয়েছে, তাঁর যদি মৃত্যু হয়, তাহলে পলিসির শর্ত অনুযায়ী টাকা পাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে বকেয়া প্রিমিয়াম কেটে নিয়ে বাকি টাকা দেওয়া হয়। অর্থাৎ গ্রেস পিরিয়ডে থাকা পলিসি এবং ইতিমধ্যেই ল্যাপস হওয়া পলিসি এক নয়।
গ্রেস পিরিয়ড শেষ হলে কী হয়?
এটি সম্পূর্ণ নির্ভর করে পলিসির ধরনের উপর। প্রিমিয়াম না দিলে অনেক পলিসিই ল্যাপস হয়ে যায়।
তবে সব ক্ষেত্রে এমন হয় না। অনেক প্রচলিত লাইফ ইনস্যুরেন্স পলিসিতে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম দেওয়া থাকলে পেইড আপ ভ্যালু তৈরি হয়। তখন পলিসি পুরোপুরি বন্ধ না হয়ে কম সুবিধার সঙ্গে চালু থাকতে পারে।
তাই মাত্র এক বছর প্রিমিয়াম দেওয়া পলিসি। আর বহু বছর ধরে চলা পলিসির ক্ষেত্রে ফল এক হবে না।
ল্যাপস পলিসি বলতে কী বোঝায়?
সহজ ভাষায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রিমিয়াম না দিলে পলিসিতে সুরক্ষা পাওয়া যায় না। এই কারণেই পলিসি ল্যাপস হয়।
ল্যাপস হওয়া পলিসি কি আবার চালু করা যায়?
অনেক ক্ষেত্রেই করা যায়। এটাকে পলিসি রিভাইভাল বলে। বেশিরভাগ বিমা সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যাপস হওয়া পলিসি নতুন করে চালু করার সুযোগ দেয়।
তবে এর জন্য—
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রিভাইভাল প্রক্রিয়া শুরু হলেই যে সঙ্গে সঙ্গে লাইফ কভার ফিরে আসবে, এমন নয়।
প্রিমিয়াম মিস করলে কী করবেন?