Advertisement

Smart Meter Recharge: স্মার্ট মিটারে রিচার্জ ফুরোলেই আলো, পাখা বন্ধ হয়ে যাবে? নিয়মটি জেনে নিন

স্মার্ট মিটারে রিচার্জ শেষ হয়ে যাওয়ার ভয় রয়েছে অনেকের। সেক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে আলো ও পাখা বন্ধ হয়ে যাবে? চলে যাবে কারেন্ট? জেনে নিন নিয়মটা।

স্মার্ট মিটার রিচার্জস্মার্ট মিটার রিচার্জ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • স্মার্ট মিটারে রিচার্জ শেষ হয়ে যাওয়ার ভয় রয়েছে অনেকের
  • সেক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে আলো ও পাখা বন্ধ হয়ে যাবে?
  • চলে যাবে কারেন্ট?

রাজ্যে ধীরে ধীরে লাগানো হবে স্মার্ট প্রিপেড মিটার। ইতিমধ্যেই সেই মতো কাজ এগতে শুরু করেছে। আর এই খবর চাউর হওয়ার পরই অনেকের প্রশ্ন, স্মার্ট মিটারের রিচার্জ হঠাৎ করে ফুরিয়ে গেলে কী হবে? সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে যাবে কারেন্ট? এই মিটার বসালে কি বিল বেশি আসবে? আর এই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই নিবন্ধটি পড়তে হবে। 

ঠিক কী জানিয়েছে বিদ্যুৎ দফতর? 
এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে বিদ্যুৎ দফতর। তাদের তরফে জানান হয়েছে, রিচার্জ শেষ হয়ে গেলেই হুট করে বিদ্যুৎ সংযোগ চলে যাবে না। বন্ধ হয়ে যাবে না আলো-পাখা। এটা হওয়ার কোনও প্রশ্নই নেই।

তাহলে এমন পরিস্থিতিতে ঠিক কীভাবে চলবে মিটার? তার উত্তরে জানান হয়েছে, প্রতিটি স্মার্ট মিটারে ৩০০ টাকা পর্যন্ত বকেয়া বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দেওয়া হবে গ্রাহককে। এটাকে বলা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এর মাধ্যমেই রিচার্জ শেষ হলেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই থাকবে। তবে আপনার বকেয়া যদি ৩০০ টাকা পেরিয়ে যায়, তাহলে ইলেকট্রিক চলে যাবে। তখন বিদ্যুৎ পাওয়া যাবে না। 

তবে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এটাও জানান হয়েছে যে শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে না। এছাড়া বিকেল ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত সাপ্লাই বিচ্ছিন্ন করা হবে না। শুধুমাত্র অফিস টাইম, আরও নির্দিষ্ট করে বললে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ কাটা হতে পারে। তার বাইরে কোনও সময় বিদ্যুৎ কাটা হবে না।

স্মার্ট মিটারে কি বিল বেশি আসে? 
এই প্রশ্নও রয়েছে অনেকের মনে। তাঁরা মনে করেন স্মার্ট মিটার ব্যবহার করলে বোধহয় বেড়ে যাবে বিদ্যুতের খরচ। ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে। তবে বিদ্যুৎ দফতরের তরফে খবর, স্মার্ট মিটারের সঙ্গে বিদ্যুৎ বিল বেশি আসার কোনও সম্পর্কই নেই। এখন যেভাবে ইউনিটের হিসেব করা হয়, ঠিক সেভাবেই করা হয় হিসেব। তাই বেশি বিল আসার কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছে বিদ্যুৎ দফতর। 

Advertisement

বিশেষজ্ঞদের মতে, স্মার্ট মিটার একটা নতুন বিষয়। তাই মানুষের মধ্যে একাধিক জিজ্ঞাসা ও আশঙ্কা রয়েছে। তবে এই নিয়ে কোনও ধরনের ভয় মনের মধ্যে পুষে রাখা উচিত নয়। তাতে বিপদ বাড়তে পারে। 

  

Read more!
Advertisement
Advertisement