
কান খারাপ হওয়ার ভয়, না কি ক্যানসারের আশঙ্কা? ব্লুটুথ ইয়ারবাড ছেড়ে হঠাৎ আবার তার-ওয়ালা ইয়ারফোনে ফিরছেন অনেকে। বিশেষ করে ধনী সেলেব ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে এখন wired earphone ব্যবহারের trend বেশ চোখে পড়ছে। কয়েক বছর আগেও মনে করা হচ্ছিল, তার-ওয়ালা ইয়ারফোনের যুগ শেষ। বাজার পুরোপুরি দখল করবে wireless TWS earbuds। কিন্তু এখন ছবিটা যেন বদলাতে শুরু করেছে।
ভারত থেকে বিদেশ; বহু সেলেবকে আবার wired earphone ব্যবহার করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে জোর আলোচনা চলছে। অনেকের প্রশ্ন, wireless earbuds কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর? Wired earphone কি তুলনায় বেশি নিরাপদ?
সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক সেলেবকে প্রকাশ্যে তার-ওয়ালা ইয়ারফোন ব্যবহার করতে দেখা গিয়েছে। তার পর থেকেই তরুণ প্রজন্মের মধ্যেও এই trend ছড়িয়ে পড়েছে। অনেকেই এটাকে এখন রেট্রো কুল বলেও দেখছেন।
অনেক ব্যবহারকারীর মতে, wired earphone ব্যবহার করা অনেক সহজ। Plug in করলেই কাজ শুরু। Bluetooth কানেক্ট করা, বারবার চার্জ দেওয়া বা কানেকশান কেটে যাওয়ার ঝামেলা নেই। TWS earbuds নিয়ে অনেকেই কানেকশান সমস্যা, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া বা সাউন্ড ডিলে-র কথা বলেন। দীর্ঘক্ষণ ব্যবহার করলে কানে ব্যথা বা অস্বস্তিও হচ্ছে বলে দাবি অনেকের।
ইন্টারনেটে অনেকেই দাবি করেন, Bluetooth earbuds কানের কাছে radiation ছড়ায়। যদিও এখনও পর্যন্ত এমন কোনও শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, যা বলছে সাধারণ ব্যবহারে TWS earbuds বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের device থেকে খুব কম মাত্রার radiation বেরোয়।
চিকিৎসকদের বক্তব্য, আসল বিপদ radiation নয়, বরং অতিরিক্ত জোরে শব্দ শোনা। Wired হোক বা wireless; দীর্ঘক্ষণ high volume-এ earphone ব্যবহার করলে কানের ক্ষতি হতে পারে। তাই volume নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে জরুরি।
অনেক সময় earbuds থেকে ক্যানসার হওয়ার ভয়ও প্রকাশ করেন অনেকে। তবে বিশেষজ্ঞদের মতে, mobile phone বা earbuds থেকে নির্গত radiation সাধারণত এত কম হয় যে তাতে ক্যানসারের ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খারাপ মানের প্রোডাক্ট ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে।