Advertisement

43 Inch 4k TV পাবেন ১৪ হাজার টাকা সস্তায়! বড় অফার এই জনপ্রিয় সাইটে

Xiaomi 43 Inch 4K TV: আজকাল সবার বাড়িতে বড় LED টিভি। আসলে বড় টিভিতে খেলা, সিনেমা, সিরিজ দেখার মজাই আলাদা। গেম খেললে তো কথাই নেই। যাঁরা শীঘ্রই বড় টিভি নেওয়ার প্ল্যানিং করছেন, তাঁদের জন্য বড় খবর।

যাঁরা শীঘ্রই বড় টিভি নেওয়ার প্ল্যানিং করছেন, তাঁদের জন্য বড় খবর। যাঁরা শীঘ্রই বড় টিভি নেওয়ার প্ল্যানিং করছেন, তাঁদের জন্য বড় খবর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • আজকাল সবার বাড়িতে বড় LED টিভি।
  • আসলে বড় টিভিতে খেলা, সিনেমা, সিরিজ দেখার মজাই আলাদা।
  • যাঁরা শীঘ্রই বড় টিভি নেওয়ার প্ল্যানিং করছেন, তাঁদের জন্য বড় খবর।

Xiaomi 43 Inch 4K TV: আজকাল সবার বাড়িতে বড় LED টিভি। আসলে বড় টিভিতে খেলা, সিনেমা, সিরিজ দেখার মজাই আলাদা। গেম খেললে তো কথাই নেই। যাঁরা শীঘ্রই বড় টিভি নেওয়ার প্ল্যানিং করছেন, তাঁদের জন্য বড় খবর। সামনেই দিওয়ালি সেল আনছে ফ্লিপকার্ট। আগামী ১৮ অক্টোবর থেকে সেল শুরু। এই Big Bang Diwali Sale-এ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টে ছাড় পাবেন। তার মধ্যে রয়েছে 43 Inch 4K Smart TV-ও। ফলে মধ্যবিত্তরা, একেবারে সাধ্যের মধ্যেই সাধপূরণ করতে পারবেন। Xiaomi এখন বেশ বড় ব্র্যান্ড। স্মার্টফোন থেকে গাড়ি, সবই বানাচ্ছে তারা। তাদের টিভির রিভিউ-ও বেশ ভাল। Flipkart-এর সেলে সেই টিভি অনেকটাই সস্তায় পাবেন। প্রায় ১৪ হাজার টাকা Discount পেয়ে যাবেন 43 Inch-এর টিভিতে। 

Xiaomi F Series-এর ৪৩ ইঞ্চি টিভি
এমনিতে এই টিভির দাম ৩৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে সেটি ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অর্থাৎ, প্রায় ৩৭% ছাড়। সঙ্গে ব্যাঙ্কের কার্ড অফার মিলিয়ে দাম কমে ২০,৭৪৯ টাকা পর্যন্ত নামতে পারে। তবে কেনার আগে অফারের কন্ডিশনস দেখে নেবেন।

৪৩ ইঞ্চি স্ক্রিন, 4K রেজোলিউশন
৪৩ ইঞ্চি বা প্রায় ১০৮ সেন্টিমিটার স্কিন। কোনাকুনি মাপা হয়। তাই কেনার আগে, যেখানে টিভি রাখবেন বা টাঙাবেন, সেই দেওয়ালে মেপে দেখে নিতে পারেন। রেজোলিউশন Ultra HD 4K। ফলে 4K কনটেন্ট দেখার সময়ে বেশ ঝকঝকে ছবি পাবেন। সিনেমা, ওয়েব সিরিজ থেকে শুরু করে বিভিন্ন ভিডিও দেখার জন্য দুর্দান্ত। 60 Hz রিফ্রেশ রেট। এমনি কনটেন্টের জন্য যথেষ্ট। তবে যাঁরা সিরিয়াস গেমিং করতে চান, তাঁদের জন্য এটি পারফেক্ট।

RAM, স্টোরেজ এবং কানেক্টিভিটি
স্মার্ট টিভির পারফরম্যান্সের ক্ষেত্রেও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। থাকছে Fire TV সাপোর্ট। বাড়িতে ইন্টারনেট কানেকশান থাকলেই হইহই করে কনটেন্ট দেখতে পারবেন।

রয়েছে ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। দু’টি HDMI পোর্ট এবং দু’টি USB পোর্ট। ফলে সেট-টপ বক্স, গেমিং কনসোল বা পেন ড্রাইভ কানেক্ট করতে পারবেন।

Advertisement

দীপাবলির আগে নতুন টিভি কিনতে চাইলে এটি নিঃসন্দেহে Wishlist-এ রাখতে পারেন। তবে অর্ডার দেওয়ার আগে ফ্লিপকার্টে দাম, ব্যাঙ্কের অফার, ডেলিভারি চার্জ এবং ওয়ারেন্টি দেখে নিন।  

Read more!
Advertisement
Advertisement