Advertisement

এবার 200 সিসি! অগাস্টেই R2 আনার প্ল্যান Yamaha র, দাম কত?

আগামী অগাস্টেই নতুন YZF-R2 আনতে পারে Yamaha। ইতিমধ্যেই ভারতে 'YZF-R2' নামের ট্রেডমার্ক স্বত্ব নেওয়ার জন্য আইনি কাজকর্মও শুরু করেছে সংস্থা। 

এবার 200 সিসি! R2 আনার প্ল্যান Yamaha র, দাম কত? এবার 200 সিসি! R2 আনার প্ল্যান Yamaha র, দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 4:59 PM IST
  • Yamaha R15। বাইক প্রেমীদের জন্য এই নামটুকুই যথেষ্ট।
  • গরিবের সুপারবাইক চালানোর স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকে, তার নাম Yamaha।
  • ভারতে 'YZF-R2' নামের ট্রেডমার্ক স্বত্ব নেওয়ার জন্য আইনি কাজকর্মও শুরু করেছে সংস্থা। 

Yamaha R15। বাইক প্রেমীদের জন্য এই নামটুকুই যথেষ্ট। দু'টো চোখের মতো হেডলাইট, স্লিক স্পোর্টসবাইকের মতো ফেয়ারিং। অ্যাগ্রেসিভ সিটিং। গরিবের সুপারবাইক চালানোর স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকে, তার নাম Yamaha। এখন যদিও KTM, Suzuki, Bajaj, TVS, সবাই এমন ধরনের বাইক বানাচ্ছে। তবে শুরু করেছিল ইয়ামায়াই। R15 শুধু বাইক নয়। কোটি কোটি বাইকারের আবেগ। সেই আবেগকেই এগিয়ে নিয়ে যেতে এবার ২০০ সিসির ভার্সান আনার প্ল্যান করছে ইয়ামাহা। অটো সেক্টর সূত্রের খবর, আগামী অগাস্টেই নতুন YZF-R2 আনতে পারে Yamaha। ইতিমধ্যেই ভারতে 'YZF-R2' নামের ট্রেডমার্ক স্বত্ব নেওয়ার জন্য আইনি কাজকর্মও শুরু করেছে সংস্থা। 

200 সিসির বাইক কেন?
R15-এর থেকে আরেকটু বেশি দামের বাইক হিসাবে আনা হতে পারে এই R2। এই সেগমেন্টে আজকাল মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। KTM RC 200-এরও ডিম্যান্ড বাড়ছে। ফলে তার ডাইরেক্ট কম্পিটিশন হিসেবেই এই  R2 আনতে পারে ইয়ামাহা। 

এমনিতেই R15-এর সঙ্গে লুকসের দিক থেকে খুব বেশি পার্থক্য থাকবে বলে মনে হয় না। ২০০ সিসির ইঞ্জিন যেহেতু, পিকআপ, পাওয়ার অবশ্যই কিছুটা বেশি হবে। 24 bhp এবং 19 Nm টর্ক। সিক্স স্পিড গিয়ারবক্স। বাই ডাইরেকশনাল কুইক শিফটার পাবেন। 

এই সেগমেন্টে বাইক বিক্রি করা কঠিন
এই ধরণের বাইকের ক্ষেত্রে সমস্যা একটাই। দামে কিছুটা বেশি। R15-এর সঙ্গে লুক্সে খুব একটা পার্থক্য হবে না। আর এই সেগমেন্টে লোকের বাইক কেমন দেখতে, তাতেই আগ্রহ বেশি। তাই ফেয়ারিং স্টাইল, হেডলাইট বা কালারে খুব বেশি পার্থক্য না থাকলে ২০০ সিসির R2-তে ক্রেতা টানা একটু কঠিন।

ইয়ামাহা R2 তে TFT স্কিন পাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি। ডেল্টাবক্স ফ্রেম। সাসপেন্ডেড ইউএসডি ফর্ক। পিছনে মনোশক ইউনিট। টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, ট্র্যাকশন কনট্রোল এবং রাইড মোডস পাবেন। 

ইয়ামাহা আর টু দাম (Yamaha R2 Price)
Yamaha R2-এর দাম ২ থেকে ২.২০ লক্ষ টাকা(এক্স-শোরুম) হতে পারে। অন রোড প্রায় আড়াই। তবে দামের বিষয়ে এখনও কিছু কনফার্ম করেনি ইয়ামাহা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement