
ভারতের বাজারে নতুন স্পোর্টস বাইক আনল Yamaha। ২০০ সিসি-র নতুন YZF-R2 আনছে জাপানি সংস্থা। শুধু বড় ইঞ্জিন নয়, কম ওজন, বেটার সাসপেনশন এবং একাধিক আধুনিক ইলেকট্রনিক ফিচার্স পাবেন। Yamaha YZF-R2-এর দাম শুরু হচ্ছে ২,৩০,৫০০ টাকা থেকে। অন্য দিকে, কুইকশিফটার-সহ R2-এর দাম ২,৩৯,৫০০ টাকা। রেঞ্জের সবচেয়ে দামি মডেল YZF-R2M-এর দাম ২,৫৩,০০০ টাকা। সমস্ত দামই দিল্লির এক্স-শোরুম দাম। সেপ্টেম্বর ২০২৬-এর মাঝামাঝি সময় থেকে Yamaha-র Blue Square ডিলারশিপের মাধ্যমে বাইকটির ডেলিভারি শুরু হওয়ার কথা। এর আগে ১০,০০০ টাকা দিয়ে প্রি-বুকিংয়ের সুযোগও দেওয়া হয়েছিল।
তিনটি ভ্যারিয়েন্ট, দামও আলাদা
Yamaha YZF-R2 মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বেস মডেলের দাম ২.৩০ লক্ষ টাকা। তার পরেই রয়েছে Quick Shifter ভ্যারিয়েন্ট, যার দাম ২.৩৯ লক্ষ টাকা। টপ-স্পেক R2M-এর জন্য খরচ করতে হবে ২.৫৩ লক্ষ টাকা।
রঙের ক্ষেত্রেও ভ্যারিয়েন্ট অনুযায়ী পার্থক্য রয়েছে। স্ট্যান্ডার্ড R2 পাওয়া যাবে Metallic Black এবং Dark Bluish Gray রঙে। Quick Shifter সংস্করণে থাকছে Racing Blue এবং Matte White Pearl। অন্য দিকে R2M শুধুমাত্র Metallic Gray রঙে পাওয়া যাবে।
২০৪ সিসি ইঞ্জিন, ২৬.৫ PS
Yamaha YZF-R2-তে রয়েছে নতুন ২০৪ সিসি, লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার, ফোর-ভালভ DOHC ইঞ্জিন। ২৬.৫ PS পাওয়ার, ১০,০০০ rpm-এ। পিক টর্ক ১৯.১ Nm, ৮,০০০ rpm-এ। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং Assist ও Slipper Clutch।
বাইকটিতে ইলেকট্রনিক ভাবে নিয়ন্ত্রিত থ্রটলও রয়েছে। ইঞ্জিনের ভালভ সিস্টেমে Finger-Follower Rocker Arm ব্যবহার করা হয়েছে এবং সেখানে Diamond-Like Carbon coating রয়েছে। Yamaha-র বড় পারফরম্যান্স বাইকের প্রযুক্তি থেকেই এই ব্যবস্থার অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
এ ছাড়াও রয়েছে DiASil cylinder, semi-dry-sump lubrication system এবং ১১.৫:১ compression ratio। বাইকের পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে intake এবং exhaust system-ও নতুন ভাবে টিউন করা হয়েছে।
ওজন মাত্র ১৪৯ কেজি
YZF-R2-এর অন্যতম বড় আকর্ষণ তার ওজন। বাইকটির kerb weight মাত্র ১৪৯ কেজি। অর্থাৎ ২০০ সিসি-র কাছাকাছি একটি স্পোর্টস বাইক হিসাবে ওজন যথেষ্ট কম। Yamaha-র দাবি, এটি এই সেগমেন্টের সবচেয়ে হালকা মোটরসাইকেল।
কম ওজনের ফলে বাইক চালানোর সময় দ্রুত দিক পরিবর্তন, সহজ handling এবং তীক্ষ্ণ acceleration-এর সুবিধা পাওয়া যেতে পারে। বড় ইঞ্জিন দেওয়ার পাশাপাশি বাইকের ওজন যাতে অযথা না বাড়ে, সেই দিকেও বিশেষ নজর দিয়েছে Yamaha।
R15-এর থেকেও হালকা নতুন চ্যাসিস
YZF-R2-তে রয়েছে নতুন high-tensile steel tubular diamond frame। Yamaha-র দাবি, এই চ্যাসিস R15-এর চ্যাসিসের তুলনায় প্রায় ২.৮ কেজি হালকা। একই সঙ্গে supersport বাইকের প্রয়োজনীয় rigidity বজায় রাখার চেষ্টা করা হয়েছে।
বাইকটির wheelbase ১,৩৪০ mm এবং seat height ৮১০ mm। caster angle ২৪.৫ ডিগ্রি এবং trail ১০৩ mm। পিছনে রয়েছে pivot-mounted aluminium die-cast swingarm।
৩৭ mm USD ফর্ক, radial four-piston brake
সাসপেনশনের দায়িত্ব সামলাবে সামনে ৩৭ mm upside-down fork এবং পিছনে monoshock। বাইকে রয়েছে ১৭ ইঞ্চির alloy wheel। সামনের দিকে দেওয়া হয়েছে ২৮২ mm floating disc এবং radial-mounted four-piston brake caliper। নিরাপত্তার জন্য dual-channel ABS স্ট্যান্ডার্ড হিসাবে থাকছে।
অর্থাৎ, শুধু দেখতে স্পোর্টি নয়, braking এবং handling-এর ক্ষেত্রেও Yamaha YZF-R2-কে যথেষ্ট গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।
কুইকশিফটারেও বড় চমক
R2-এর মাঝারি ও টপ ভ্যারিয়েন্টে রয়েছে Yamaha-র তৃতীয় প্রজন্মের bi-directional quickshifter। এর সাহায্যে clutch ব্যবহার না করেই upshift এবং downshift করা যাবে। Yamaha-র দাবি, এই ফিচারটি সেগমেন্টে প্রথম।
স্ট্যান্ডার্ড R2-তে এই সুবিধা নেই। ফলে বেস মডেল এবং Quick Shifter ভ্যারিয়েন্টের মধ্যে দামের পার্থক্য ৯,০০০ টাকা। যারা পারফরম্যান্স-কেন্দ্রিক বাইক চান, তাঁদের কাছে ২.৩৯ লক্ষ টাকার ভ্যারিয়েন্টটি আকর্ষণীয় হতে পারে।
Street, Sport ও Rain; তিন riding mode
ইলেকট্রনিক্সের দিক থেকেও R2 বেশ এগিয়ে। এতে রয়েছে Yamaha Riding Control বা YRC। এর মাধ্যমে Street, Sport এবং Rain; এই তিনটি riding mode বেছে নেওয়া যাবে।
ডিজাইনের ক্ষেত্রেও Yamaha-র বড় R-series মডেলগুলির ছাপ রয়েছে। সামনের aerodynamic design-এ R9-এর প্রভাব দেখা যায়, আবার পিছনের LED lamp-এর নকশায় R1-এর অনুপ্রেরণা রয়েছে। সঙ্গে muscular fuel tank, split seat, upswept tail এবং aerodynamic fairing বাইকটিকে আরও আগ্রাসী চেহারা দিয়েছে।
YZF-R2M-এর টপ মডেলের দাম কত?
টপ মডেল YZF-R2M-এর দাম ২,৫৩,০০০ টাকা।