Advertisement

Yuva Sathi Apply Online: যুবসাথীর ফর্ম ফিলআপ এবার অনলাইনে, আবেদনের স্টেপ বাই স্টেপ রইল

বাংলার বেকার যুবক, যুবতীদের জন্য মাসিক ভাতা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের নাম যুবসাথী। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এর আবেদন প্রক্রিয়া। আর সেই দিন থেকেই ক্যাম্পে ক্যাম্পে প্রচুর ভিড় হচ্ছে। তাই অফলাইনের চাপ কমাতে এবার অনলাইনেও ফর্ম ফিলআপ শুরু করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। এখন প্রশ্ন হল, ওয়েবসাইটে গিয়ে ঠিক কীভাবে ফর্ম পূরণ করতে হবে? সব উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।

অনলাইনে অ্যাপ্লাই করুন যুবসাথীঅনলাইনে অ্যাপ্লাই করুন যুবসাথী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 8:30 AM IST
  • বাংলার বেকার যুবক, যুবতীদের জন্য মাসিক ভাতা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার
  • ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এর আবেদন প্রক্রিয়া
  • অফলাইনের চাপ কমাতে এবার অনলাইনেও ফর্ম ফিলআপ শুরু করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে

বাংলার বেকার যুবক, যুবতীদের জন্য মাসিক ভাতা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের নাম যুবসাথী। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এর আবেদন প্রক্রিয়া। আর সেই দিন থেকেই ক্যাম্পে ক্যাম্পে প্রচুর ভিড় হচ্ছে। তাই অফলাইনের চাপ কমাতে এবার অনলাইনেও ফর্ম ফিলআপ শুরু করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। এখন প্রশ্ন হল, ওয়েবসাইটে গিয়ে ঠিক কীভাবে ফর্ম পূরণ করতে হবে? সব উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।

কোন ওয়েবসাইট? 
আপনাকে সবার প্রথমে https://apas.wb.gov.in/ পোর্টালে যেতে হবে। সেখানে গিয়েই করতে হবে ফর্ম ফিলআপ। 

কী কী ডকুমেন্ট লাগবে? 
১. মাধ্যমিক বা সমতুল কোনও পরীক্ষার অ্যাডমিট কার্ডের পিডিএফ ফরম্যাট
২. মাধ্যমিক বা সমতুল কোনও পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট, এক্ষেত্রেও লাগবে শুধু পিডিএফ
৩. আধার কার্ডের পিডিএফ
৪. ভোটার কার্ডের পিডিএফ
৫. পাসবুকের প্রথম পাতার পিডিএফ
৬. কাস্ট সার্টিফিকেট থাকলে তার পিডিএফ
৭. সাম্প্রতিক পাসপোর্ট ছবির ডিজিটাল ফর্ম্যাট
৮. পিডিএফ আকারে সই

এছাড়া আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর প্রয়োজন। সেখানেই যাবে ওটিপি। তারপরই করা যাবে ফর্ম ফিলআপ। 

কীভাবে অ্যাপ্লাই? 
এই ওয়েবসাইটে যুবসাথীর অ্যাপ্লাই অনলাইন অপশনে যান। সেখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিন। তারপর ওটিপি আসবে ফোনে। সেটা দিলেই খুলে যাবে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেখানে নিজের সব তথ্য ভরে দিন। আপলোড করুন করুন ডকুমেন্টস। শেষে করে দিন সাবমিট। এরপর আপনি চাইলে এই অনলাইন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও রাখতে পারেন।

ক্যাম্পে গিয়েও করতে পারেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প হবে। আর সেই মতো চলছে কাজ। তাই কেউ চাইলে ক্যাম্পে গিয়েও ফর্ম ফিলআপ করতে পারেন। 

তবে সেখানে যাওয়ার আগে অনলাইন থেকে ফর্মটা নামিয়ে পূরণ করে নিয়ে যান। এক্ষেত্রে https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices ওয়েবসাইটে মিলছে ফর্ম। সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিন। তারপরই যান ক্যাম্প। তাহলে আপনাকে আর বেশি লাইন দিতে হবে না।

প্রসঙ্গত, যুবসাথীর ক্যাম্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকবে ক্যাম্প বলে জানা গিয়েছে। 

Advertisement

কত টাকা করে মিলবে? 
পশ্চিমবঙ্গের যে কোনও মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বয়সি বেকার যুবক ও যুবতী এই টাকাটা পাবেন। মাসে মিলবে ১৫০০ টাকা। 
 

 

Read more!
Advertisement
Advertisement