
Yuva Sathi Scheme Payment Delay: এপ্রিলেই কি 'যুবসাথী'র টাকা ঢুকবে? অ্যাপ্লাই করার পরও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। অনেকেই তাই নিয়ে বেশ চিন্তায় পড়েছেন। 'বন্ধুদের এসে গেল, আমার এল না কেন?' প্রশ্ন করছেন। এমনকি অনেকের তো মার্চেই টাকা এসে গিয়েছে। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা এপ্রিলেও টাকা পাননি। এহেন পরিস্থিতিতে অনেকে জানতে চাইছেন, তাহলে কি একসঙ্গে দু’মাসের টাকা ঢুকবে? নাকি প্রসেসিংয়ে কোনও জটিলতার কারণেই দেরি হচ্ছে? প্রশাসনিক সূত্রে খবর, সবার টাকা একসঙ্গে কোনও নির্দিষ্ট দিনে দেওয়া সম্ভব নয়। ধাপে ধাপে পাঠানো হচ্ছে। আর সেই কারণেই অনেকের দেরি হচ্ছে(government scheme money pending)।
এমনও জানা যাচ্ছে যে, যাঁরা অনলাইনে আবেদন করছিলেন, তাঁরাই আগে টাকা পাচ্ছেন। কেন? কারণ তাঁদের ডেটা সরাসরি সিস্টেমে আপলোড হয়ে গিয়েছিল। ফলে তাঁদের অনেক তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। সেই কারণে অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছতে শুরু করেছে(West Bengal News)। তবে অনলাইন করলেই যে প্রত্যেকে পেয়ে গিয়েছেন, তাও নয়। অনেক জায়গায় আবার জেলাভিত্তিক যাচাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। সেই কারণেই কিছুটা সময় লাগছে।
যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগছে বলে জানা যাচ্ছে। কারণ, তাঁদের সমস্ত নথি নতুন করে সিস্টেমে আপলোড ও যাচাই করতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই টাকা পাঠাতে কিছুটা দেরি হচ্ছে।
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে যুবসাথীর(Yuva Sathi) টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে কানেক্টেড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হচ্ছে।
প্রথমত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, KYC কমপ্লিটেড থাকতে হবে। তৃতীয়ত, সেই অ্যাকাউন্টে DBT সার্ভিস অ্যাকটিভেটেড করে রাখতে হবে। এই তিনটির কোনও একটিতেও সমস্যা থাকলেই টাকা পৌঁছতে দেরি হতে পারে।
এছাড়াও আবেদনকারীর তথ্য জেলাভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তিনি বর্তমানে অন্য কোনও চাকরিতে যুক্ত কি না, তাঁর ভোটার কার্ড, পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার নথি; সবই খতিয়ে দেখা হচ্ছে। ফলে পুরোটাই বেশ জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। সরকারি কর্মীরা লাগাতার সেই কাজ করে চলেছেন। ফলে কিছুটা সময় লাগাই স্বাভাবিক।
তাই 'যুবসাথী' প্রকল্পে টাকা এখনও না পেলেও তা নিয়ে চিন্তার কিছু নেই। ধীরে ধীরে সব আবেদনকারীর অ্যাকাউন্টেই টাকা পৌঁছে যাবে। তবে নিজেদের নথি ও ব্যাঙ্কের ডেটা ঠিক আছে কিনা, তা আরও একবার চাইলে চেক করে রাখতে পারেন।