Advertisement

Yuva Sathi Scheme Allowance: কারা পাবেন না যুবসাথীর টাকা? ক্য়াম্পে লাইন দেওয়ার আগে জানুন

যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা পাবেন ২১-৪০ বছর বয়সীরা। বছরে ১৮ হাজার টাকা দেওয়া হবে যুবক-যুবতীদের। তবে সকলে এই স্কিমের টাকা পাবেন না। এই ভাতা কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না তা জেনে নিয়ে তবেই ক্যাম্প যান। 

যুবসাথী স্কিমযুবসাথী স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 8:26 PM IST

যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা পাবেন ২১-৪০ বছর বয়সীরা। বছরে ১৮ হাজার টাকা দেওয়া হবে যুবক-যুবতীদের। তবে সকলে এই স্কিমের টাকা পাবেন না। এই ভাতা কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না তা জেনে নিয়ে তবেই ক্যাম্প যান। 

কারা আবেদন করতে পারবেন না?
যারা রাজ্য সরকারের অন্য কোনও স্কিমের টাকা পান, যেমন—লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা ‘যুবসাথী’ প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনকারী বর্তমানে কোনও সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে পাবেন না। তবে যারা কোনও স্কলারশিপ পান, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ তারা আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। টানা ৫ বছর ভাতার টাকা দেবে রাজ্য সরকার। চাকরি না পেলে ভাতা রিনিউ হবে। 

কবে যুবসাথী প্রকল্পে নাম রেজিস্টারের ক্যাম্প শুরু?
আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প হবে। এই ক্যাম্প প্রতিদিন চলবে, ছুটির দিন বাদে। 

কীভাবে যুবসাথী প্রকল্প?
অনলাইন আবেদনের সার্ভার সমস্যা বা জটিলতা এড়াতে শুধুমাত্র অফলাইন ক্যাম্প করছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই বিশেষ ক্যাম্প বসানো হবে। এই ক্যাম্পে অফলাইনে নাম রেজিস্টার করতে পারবেন।

Read more!
Advertisement
Advertisement