
অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদনের সময় পরিবর্তন। ২৪ ঘণ্টা আর খোলা থাকছে না পোর্টাল। সময় বেঁধে দিল রাজ্য সরকার। ভাতার জন্য অনলাইনে আবেদন করতে হলে কেবলমাত্র সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্তই পোর্টাল খোলা থাকবে।
কীভাবে অনলাইনে ফর্ম ফিলআপ করবেন?
আমাদের পাড়া আমাদের সমাধান (Amader Para Amader Samadhan) পোর্টালে যান। https://apas.wb.gov.in/ থেকে ফর্ম ফিলআপ করতে হবে। কী ভাবে ফর্ম ফিলআপ করবেন, তার বিস্তারিত দেওয়া আছে সেখানে।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রার্থীরা https://apas.wb.gov.in/ পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইলের মাধ্যমে OTP যাচাই শেষে আবেদন ফর্ম প্রদর্শিত হবে। ফর্মে নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং শেষ পরীক্ষার বিস্তারিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ‘বর্তমান পেশা’ হিসেবে ‘বেকার’ বা ‘স্বনির্ভর’ নির্বাচন করতে হবে এবং Aadhaar-লিঙ্কড ব্যাঙ্ক তথ্য প্রদান করতে হবে। অন্য কোনও সরকারি ভাতার সুবিধা থাকলে তা উল্লেখ করতে হবে।
ফর্ম ফিলআপের আগে হাতের কাছে রাখুন-
১. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড (কেবলমাত্র PDF )
২. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট (কেবলমাত্র PDF )
৩. আধার কার্ডের কপি (কেবলমাত্র PDF )
৪. ভোটার কার্ডের কপি (কেবলমাত্র PDF )
৫. পাসবুকের প্রথম পাতা (কেবলমাত্র PDF )
৬. SC/ST/OBC সার্টিফিকেটের কপি (কেবলমাত্র PDF )
৭. পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি (কেবলমাত্র PDF )
৮. আবেদনকারীর সই (কেবলমাত্র JPG বা PNG ফরম্যাট)
৯. ভ্যালিড মোবাইল নম্বর। সেই নম্বরেই OTP/সিক্রেট পিন যাবে। সমস্ত রকম যোগাযোগ করা হবে এই ফোন নম্বরটিতেই।
Apply Online অপশনে যান। মোবাইল নম্বর, ক্যাপচা লাগবে। OTP আসবে মোবাইল ফোনে। তা দিয়ে ক্লিক করলে খুলে যাবে Application Form। Basic Details-Documents-Final Submit, তিন ধাপ পার করলে আবেদনপর্ব শেষ। আবেদন করার পরে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোডও করতে পারবেন।
এ ছাড়াও যুব সাথীর জন্য ফর্ম পাওয়া যাবে যুব ও ক্রীড়া দফতরের ওয়েবসাইটেও
https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices এ Application Form for Bangler Yuba Sathi Scheme ক্লিক করে ফর্ম পাবেন। এখান থেকে ফর্ম ডাউনলোড করে নথি-সহ জমা দিতে হবে ক্যাম্পে।