Advertisement

Yuvasathi Form Fill up Mistakes: যুবসাথীর ফর্ম ফিলাপে এই ৫ ভুল করলেই বাতিল, ঢুকবে না ১৫০০ টাকা

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের আবেদন জমা নেওয়া চলছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। প্রতি মাসে ১৫০০ টাকা পেতে হলে যুবসাথী প্রকল্পের ফর্মটি ঠিক করে ফিলাপ করতে হবে। ভুল হলে আবেদনপত্র বাতিল হতে পারে। এই ৫ বিষয় খেয়াল রাখুন।  

যুবসাথীর ফর্ম ফিলাপযুবসাথীর ফর্ম ফিলাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 11:02 AM IST

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের আবেদন জমা নেওয়া চলছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। প্রতি মাসে ১৫০০ টাকা পেতে হলে যুবসাথী প্রকল্পের ফর্মটি ঠিক করে ফিলাপ করতে হবে। ভুল হলে আবেদনপত্র বাতিল হতে পারে। এই ৫ বিষয় খেয়াল রাখুন।  

পেশা ও শিক্ষাগত যোগ্যতা
অনেকে আবেদনপত্রে পেশার জায়গায় 'ছাত্র' হিসেবে নিজেকে পরিচয় দিলেই ভুল হবে। আবেদনপত্র বাতিল হতে পারে। প্রকল্পটি বেকারদের জন্য। তাই ফর্মে বেকার বা ‘Unemployed’ লিখতে হবে।

এছাড়া, মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা থাকলে শেষ পরীক্ষার পাসের সার্টিফিকেট জমা দিন। তবে মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। কলেজে পড়লে ‘উচ্চ মাধ্যমিক’-র সার্টিফিকেট জমা দিতে হবে।

নাম ও বয়স
আবেদনপত্রে নাম এবং পদবি লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে তাই লিখবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর পদবি দেওয়া যাবে না। মাধ্যমিকের নথিতে যা নাম লেখা আছে তাই দেবেন। বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখের নিরিখে হিসাব করতে হবে। আবেদন করার দিনের বয়সের হিসাব করবেন না। ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স যা হচ্ছে, সেটাই লিখতে হবে। বয়স ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর হবে।

ছবি, স্বাক্ষর ও জাতিগত শংসাপত্র
ফর্মে ছবি আঠা দিয়ে লাগিয়ে তার ওপর দিয়ে সই করা বাধ্যতামূলক। সইটি ছবির ওপর এবং ফর্মের সাদা অংশ (Cross Signature) দু'দিকেই থাকবে। এই সইটি ঠিক করে না করলে ফর্ম গ্রাহ্য হবে না।

জাতিগত সার্টিফিকেট: এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকলে সেগুলি দেবেন। জেনারেল হলে, জেনারেল বক্সে টিক করবেন।

যে মোবাইল নম্বর দেবেন সেটি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনও সরকারি ভাতা পান, তবে গোপন করবেন না। সঠিক তথ্য না দিলে ফর্ম বাতিল হবে।

Advertisement

আবেদন জমা দেওয়ার Self-attested করতে হবে। জমা দেওয়ার পর একটি রিসিভ কপি পাবেন, তাতে ‘দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর’ লেখা থাকতে হবে।

Read more!
Advertisement
Advertisement