আগামী ১৫ অক্টোবর থেকে UPI লেনদেনে চার্জ বসাচ্ছে কেন্দ্র সরকার। ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে 0.4 শতাংশ MDR চার্জ বসানোর ঘোষণা করেছে কেন্দ্র। মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রেই শুধুমাত্র ব্যবসায়ীদের এই চার্জ দিতে হবে। ২০০০ টাকা পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনও টাকা দিতে হবে না। কিন্তু একটি লেনদেনে ২০০০ টাকার বেশি পাঠানো হলে 0.4 শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চার্জ ধার্য করা হবে। তবে সাধারণ মানুষের UPI লেনদেনের উপর এক কোনও প্রভাব পড়ছে না। কোনও ক্রেতা দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলে, সেক্ষেত্রেও কোনও টাকা ক্রেতার অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। ২০০০ টাকার কম কেনাকাটায় চার্জ দিতে হবে না ব্যবসায়ীকেও। কিন্তু ক্রেতা ২০০০ টাকার বেশি পেমেন্ট করলে ব্যবসায়ীকে 0.4 শতাংশ চার্জ দিতে হবে। কোনও অবস্থাতেই P2P অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে লেনদেনের ক্ষেত্রে এক টাকাও চার্জ দিতে হবে না।