পশ্চিমবঙ্গে ভরসা কর্মসূচির ঘোষণা করা হল বাজেটে। আজ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে। গ্র্যাজুয়েশন বা স্নাতক উত্তীর্ণদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বাকি শিক্ষাগত যোগ্যতার কর্মহীন যুবক-যুবতীদের জন্য মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে সব পরিবারের আয় ১ লাখ টাকার কম ও যাঁরা অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই ভরসা প্রকল্পের টাকা পাবেন।