Advertisement

'বিয়ে করে ঘর করতে চাইছে না', ১৪ বছরের 'স্বামীর' বিরুদ্ধে থানায় ৪০-এর মহিলা

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ১৪ বছরের এক কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন ৪০ বছরের এক গৃহবধূ! ইনস্টাগ্রামে রিল লাইক করা থেকে শুরু করে প্রেম হয় দু'জনের। মহিলার দাবি তাঁকে বিয়ে করেছে ওই কিশোর!

১৪ বছরের কিশোরের সঙ্গে ৪০-এর মহিলার প্রেম,১৪ বছরের কিশোরের সঙ্গে ৪০-এর মহিলার প্রেম,
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় চাঞ্চল্যকর ঘটনা।
  • কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন ৪০ বছরের এক গৃহবধূ!
  • ইনস্টাগ্রামে রিল লাইক করা থেকে শুরু করে প্রেম হয় দু'জনের।

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ১৪ বছরের এক কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন ৪০ বছরের এক গৃহবধূ! ইনস্টাগ্রামে রিল লাইক করা থেকে শুরু করে প্রেম হয় দু'জনের। মহিলার দাবি তাঁকে বিয়ে করেছে ওই কিশোর!

জানা গিয়েছে, ৪০ বছরের ওই মহিলা চার সন্তানের মা। অন্যদিকে, ১৪ বছরের নাবালক ছেলেটি চেন্নাইতে তাঁর বাবার সঙ্গে থাকে। সূত্রের খবর, নাবালক ছেলেটি মহিলার বড় ছেলের থেকেও ৫ বছরের ছোট!ফলে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মহারাজগঞ্জ জেলার নওতনওয়া থানায় নিজের অভিযোগ জানিয়ে মহিলা দাবি করেন, ইনস্টাগ্রাম ভিডিওতে লাইক দেওয়ার মাধ্যমে বন্ধুত্ব শুরু হওয়ার পর তিনি ১৪ বছর বয়সী ছেলেটিকে বিয়ে করেছিলেন। কিন্তু এখন সেই নাবালক আর তাঁর সঙ্গে থাকতে রাজি না। মহিলার দাবি, ওই কিশোর ইতিমধ্যেই তাকে বিয়ে করে ফেলেছে। যদিও কীভাবে পুরো বিষয়টি ঘটল তা নিয়ে ধন্দও রয়েছে।

এমন 'আজব' মামলা সামনে আসার পরেই চোখ কপালে ওঠে নওতনওয়া থানার পুলিশের। ঘটনায় অফিসিয়ালি কোনও কেস রেজিস্টার না করে পুলিশ উভয় পক্ষকে ডেকে পাঠায় এবং দু'জনকেই বুঝিয়ে বিষয়টির মীমাংসা করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলাকে ডেকে বোঝানোর পর তিনি এই সম্পর্ক শেষ করতে রাজি হয়েছেন। পাশাপাশি ওই কিশোরও প্রতিশ্রুতি দিয়েছেন, যে তাঁরা আর পরস্পরের সঙ্গে কথা বলবেন না। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন ঘটনার জেরে চোখ কপালে উঠেছে অনেকেরই।

অস্বাভাবিক বয়সের ব্যবধান এবং অভিযোগের ধরনের কারণে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। পুলিশের তরফে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement