Advertisement

Age Difference Marriage: ৭৫-এর রামের প্রেমে হাবুডুবু ৩০-এর রীনার, সারলেন আংটি বদল

বয়স সংখ্যা মাত্র। প্রেম-বিয়েতে ১০-১৫ বছরের ব্যবধান যে খুব বিরল, তা বলা যায় না। লাভ বা অ্যারেঞ্জ, দুই ধরনের বিয়েতেই বড় বয়সের পার্থক্য দেখা যায়। 

 রামের বয়স ৭৫ বছর। রীনা সবে ৩০-এ পা দিয়েছেন। রামের বয়স ৭৫ বছর। রীনা সবে ৩০-এ পা দিয়েছেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 2:44 PM IST
  • প্রেম-বিয়েতে ১০-১৫ বছরের ব্যবধান যে খুব বিরল, তা বলা যায় না।
  • লাভ বা অ্যারেঞ্জ, দুই ধরনের বিয়েতেই বড় বয়সের পার্থক্য দেখা যায়।
  • এনগেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 

বয়স সংখ্যা মাত্র। প্রেম-বিয়েতে ১০-১৫ বছরের ব্যবধান যে খুব বিরল, তা বলা যায় না। লাভ বা অ্যারেঞ্জ, দুই ধরনের বিয়েতেই বড় বয়সের পার্থক্য দেখা যায়। কিন্তু তাই বলে ৪৫ বছরের ব্যবধান হলে? হ্য়াঁ, এমনই বয়সের পার্থক্য উত্তরপ্রদেশের রাম সাগর ও রীনার। রামের বয়স ৭৫ বছর। রীনা সবে ৩০-এ পা দিয়েছেন। কিন্তু ভালবাসার টান বলে কথা। ইতিমধ্যেই এনগেজমেন্ট সেরে ফেলেছেন। শীঘ্রই বিয়ে রীনা-রামের।   

উত্তরপ্রদেশের ঔরাইয়ার ঘটনা। তাঁদের এনগেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 

রীনা ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করেন। দিন ছয় আগে হঠাৎ তিনি এনগেজমেন্টের ছবি শেয়ার করেন। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হয়েছে। অনেকেই এই বিরাট বয়সের ব্যবধান দেখে অবাক। আবার অনেকেই বলছেন, ভালবাসা থাকলে বয়স কোনও ব্যাপার নয়। অনেকে আবার পুরো বিষয়টি নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন। বলছেন, কনটেন্টের জন্য রীনা নাটক করছেন।

ভিডিওটি দেখুন:
রীনা অবশ্য জানিয়েছেন, তিনি রাম সাগরকে বিয়ে করতে চান। বয়সের পার্থক্য তাঁর কাছে কোনও ইস্যুই নয়। তিনি বলছেন নিজের সিদ্ধান্তে তিনি বেশ খুশি। তাঁদের এই বয়সের ব্যবধান কোনও ব্যাপারই নয়।

রীনা ও রাম জানিয়েছেন, প্রায় এক বছর আগে তাঁদের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁরা পরস্পরের প্রেমে পড়ে যান। এরপর তাঁরা এনগেজমেন্ট ও বিয়ের সিদ্ধান্ত নেন। শীঘ্রই বিয়ে করবেন। যদিও এখনও বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি।

দু'জনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় সাড়ে চার দশকের। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সবার এই নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। যদিও কে কী বলল, তাতে কিছুই যায় আসে না রীনার। তিনি বলছেন, রামকেই তিনি বিয়ে করতে প্রস্তুত।

Read more!
Advertisement
Advertisement