Advertisement

Visual Challenge: পেঙ্গুইনদের মধ্যেই রয়েছে কফির কাপ, ১২ সেকেন্ডে খুঁজে দেখান

Visual Challange: এর মাধ্যমে আপনার পর্যবেক্ষম ক্ষমতা এবং মনযোগ পরখ করে নেওয়া সম্ভব। এগুলি এক ধরনের ধাঁধার মতোই। কোনও কারণে মুড অফ থাকলে এই ছবির মাধ্যমে মনকে কিছুক্ষণের জন্য হালকা করতে পারেন।

Optical IllusionOptical Illusion
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2023,
  • अपडेटेड 7:22 PM IST
  • অপটিক্যাল ইলিউশনের ছবি মানেই দেদার মজা। এর মাধ্যমে আপনার পর্যবেক্ষম ক্ষমতা এবং মনযোগ পরখ করে নেওয়া সম্ভব।
  • এগুলি এক ধরনের ধাঁধার মতোই। কোনও কারণে মুড অফ থাকলে এই ছবির মাধ্যমে মনকে কিছুক্ষণের জন্য হালকা করতে পারেন।
  • অপটিক্যাল ইলিউশন হলে আমাদের মস্তিষ্কে কোনও বস্তুর আসল ছবি পৌঁছায় না।

Visual Challange: অপটিক্যাল ইলিউশনের ছবি মানেই দেদার মজা। এর মাধ্যমে আপনার পর্যবেক্ষম ক্ষমতা এবং মনযোগ পরখ করে নেওয়া সম্ভব। এগুলি এক ধরনের ধাঁধার মতোই। কোনও কারণে মুড অফ থাকলে এই ছবির মাধ্যমে মনকে কিছুক্ষণের জন্য হালকা করতে পারেন।

অপটিক্যাল ইলিউশন হলে আমাদের মস্তিষ্কে কোনও বস্তুর আসল ছবি পৌঁছায় না। ফলে সামনে থাকা জিনিসটিই খেয়াল করা যায় না। অনেক সময়ে ছবির মধ্যে চোখের সামনেই সমাধান থাকে। কিন্তু ছবির শেষ পর্যন্ত তার সমাধান করা যায় না।

কিছু ক্ষেত্রে এই অপটিক্যাল ইলিউশন দ্রুত সমাধানও করা যায়।

হাঙ্গেরির ডিজিটাল চিত্রশিল্পী এবং গ্রাফিক শিল্পী জারজেলি ডুডাস সম্প্রতি একটি ডুডল এঁকেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। 

ছবিটি বেশ মজার। বরফে ঢাকা হিমবাহের মধ্যে অসংখ্য পেনগুইন দাঁড়িয়ে। তাদের মধ্যে কেউ কেউ আবার শীতের পোশাকও পরে। কারও মাথায় টুপি। কারও আবার গলায় মাফলার। একজন আবার ছিপ ফেলে মাছও ধরছে। এই ছবিতেই একটি কফির কাপ রয়েছে। সেটি খুঁজে বের করাই আজকের চ্যালেঞ্জ।

সময় মাত্র ১২ সেকেন্ড

কফি কাপ খুঁজে দেখান


ঘড়ির কাঁটা ধরে মাত্র ১২ সেকেন্ড সময় পাবেন। তার মধ্যেই আপনাকে   কফির কাপ খুঁজে বের করতে হবে। 

এই মজার ছবিতে পেঙ্গুইনের একটি কলোনি দেখা যাচ্ছে। এদের মধ্যে একটি পেঙ্গুইন কফির কাপ ধরে আছে। আজকের চ্যালেঞ্জটিই হল, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কফির কাপটি খুঁজে বের করা।

ছবিতে কফির কাপটি খুঁজে পেলেন? আজকের অপটিক্যাল চ্যালেঞ্জ কিন্তু মোটেও সহজ নয়। ১২ সেকেন্ডের মধ্যে যদি কফির কাপটি খুঁজে বের করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনার মনযোগ যে অনেকটাই বেশি, তা মানতেই হবে।

ছবিতে এক পেঙ্গুইনের হাতেই কফির কাপ রয়েছে। তাকে ১২ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করা বেশ চ্যালেঞ্জিং। প্রয়োজনে আরও সময় নিতে পারেন।

তবে ১২ সেকেন্ডের মধ্যেও যদি পেঙ্গুইনের হাতে কফির কাপ খুঁজে না পান, তবেও চিন্তা নেই। আপনাদের জন্য এই প্রতিবেদনের শেষে সমাধান দেওয়া হল। সেখান থেকেই দেখে নিতে পারেন। তবে, আর স্ক্রল না করে উপরের ছবিটি দেখে আরও একবার সমাধান করার চেষ্টা করুন।

Advertisement

সমাধান

সমাধান

এখনও যদি এই ছবি থেকে কফির কাপ খুঁজে না পান, তাহলে চিন্তা নেই। রইল সমাধান।
 

Read more!
Advertisement
Advertisement