Advertisement

Gold Road: তৈরি হচ্ছে সোনার রোড, ২৪ ক্যারেট গোল্ড দিয়ে কোথায় বানানো হচ্ছে এই রাস্তা?

Gold Road in Dubai: দুবাইয়ে তৈরি হচ্ছে একটি সোনার রোড। ২৪ ক্যারেট সোনা দিয়ে এই রাস্তাটি তৈরি করা হবে বলে দাবি করা হচ্ছে।

২৪ ক্যারেট গোল্ড দিয়ে কোথায় বানানো হচ্ছে এই রাস্তা? (ছবি - AI নির্মিত)২৪ ক্যারেট গোল্ড দিয়ে কোথায় বানানো হচ্ছে এই রাস্তা? (ছবি - AI নির্মিত)
Aajtak Bangla
  • দুবাই,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 4:08 PM IST
  • ফের একটি বিরাট কর্মকাণ্ড করে বিশ্ববাসীর নজর কাড়তে চলেছে দুবাই।
  • শহরের গোল্ড ডিস্ট্রিক্টে একটি বিশেষ ২৪-ক্যারেট সোনার ওয়াকওয়ে তৈরি হতে চলেছে।
  • ২০২৬ সালের শেষের দিকে এই প্রজেক্টের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

ফের একটি বিরাট কর্মকাণ্ড করে বিশ্ববাসীর নজর কাড়তে চলেছে দুবাই। এবার এই শহরের গোল্ড ডিস্ট্রিক্টে একটি বিশেষ ২৪-ক্যারেট সোনার ওয়াকওয়ে তৈরি হতে চলেছে। দাবি করা হচ্ছে, এটি হবে দীর্ঘতম সোনার ওয়াকওয়ে। ২০২৬ সালের শেষের দিকে এই প্রজেক্টের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

গোল্ড রোড কোথায় তৈরি করা হবে?

গালফ টুডে জানিয়েছে , এই ওয়াকওয়েটি দেইরার দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে তৈরি করা হবে। এটি দুবাইয়ের সোনা ও গয়না ব্যবসার একটি প্রধান কেন্দ্র। দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সালের জানুয়ারিতে চালু করা হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, সোনা, গয়না, বুলিয়ন, পাইকারি ব্যবসা এবং বিনিয়োগকে একই ছাদের নিচে নিয়ে আসে। এই ডিস্ট্রিক্টে ১,০০০-এরও বেশি খুচরা বিক্রেতা রয়েছে।

পুরো রাস্তাটাই কি সোনা দিয়ে তৈরি করা হবে?

রিপোর্টে দাবি করা হয়েছে, এই রাস্তাটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হবে। তবে, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট এখনও এর সঠিক দৈর্ঘ্য, ব্যবহৃত সোনার পরিমাণ, নির্মাণ কৌশল এবং মোট খরচ প্রকাশ করেনি। সুতরাং, পুরো রাস্তাটিই নিরেট সোনা দিয়ে তৈরি হবে, একথা বলা পুরোপুরি সঠিক নয়।

কেন এই গোল্ড স্ট্রিট তৈরি করছে?

শুধু যে সোনার রাস্তায় হাঁটার উদ্দেশে এই গোল্ড স্ট্রিট তৈরি করা হচ্ছে তা নয়। এর পিছনে আসল উদ্দেশ হল পর্যটন। পর্যটনকে উৎসাহিত করা এবং বিশ্বে একটি শীর্ষস্থানীয় স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করার পরিকল্পনার অংশ হিসেবেই এই রোড তৈরি করা হয়েছে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে নতুন পাইকারি স্বর্ণ ব্যবসার অফিসের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সোনা, গয়না, মূল্যবান পাথর এবং বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement