Advertisement

GTA 6-এ বাঙালির গান! ৪৪ বছর পর বিশ্বজুড়ে চর্চায় রূপা বিশ্বাসের 'আজ শনিবার'

এক সময় যে গান তেমন জনপ্রিয়তা পায়নি, ৪৪ বছর পর সেই গানই পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে। সৌজন্যে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা GTA 6।

৪৪ বছর পর সেই গানই পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে। ৪৪ বছর পর সেই গানই পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 10:06 PM IST
  • জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা GTA 6।
  • GTA 6 তৈরি করেছে বিখ্যাত গেম নির্মাতা সংস্থা রকস্টার গেমস।
  • তালিকায় একটি বাংলা গানের উপস্থিতি নজর কেড়েছে ভারতীয় গেমারদের।

এক সময় যে গান তেমন জনপ্রিয়তা পায়নি, ৪৪ বছর পর সেই গানই পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে। সৌজন্যে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা GTA 6। গেমের রেডিও স্টেশনে জায়গা পেয়েছে কলকাতার গায়িকা রূপা বিশ্বাসের বাংলা গান ‘আজ শনিবার’। ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ১৯৮২ সালে তৈরি এই গান।

GTA 6 তৈরি করেছে বিখ্যাত গেম নির্মাতা সংস্থা রকস্টার গেমস। ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে এই গেম। গেমের দুনিয়ায় গাড়ি চালানোর সময় বিভিন্ন রেডিও স্টেশন শোনার সুযোগ রয়েছে। তার মধ্যে একটি হল ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’। সেখানেই বাজছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’। এই স্টেশনে বিশ্বের নানা দেশের গান রাখা হয়েছে। সেই তালিকায় একটি বাংলা গানের উপস্থিতি নজর কেড়েছে ভারতীয় গেমারদের।

‘আজ শনিবার’ প্রায় আট মিনিটের একটি গান। ১৯৮২ সালে ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের অংশ হিসেবে এটি তৈরি হয়। গানটির সুর ও সঙ্গীত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সরোদশিল্পী আশিস খানের। তাঁর সঙ্গে কাজ করেছিলেন প্রণেশ খানও।

এই গানের বিশেষত্ব হল, এতে পাশ্চাত্যের ডিস্কো সঙ্গীতের সঙ্গে মিশেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারা। সরোদ, তবলা, ইলেকট্রিক গিটার এবং বেসের ব্যবহার গানটিকে অন্য মাত্রা দিয়েছে। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই গান ছিল অ্যালবামে।

আশির দশকে ভারতে ডিস্কো গানের জনপ্রিয়তা বাড়ছিল। বাপ্পি লাহিড়ীর গান এবং মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ সেই সময়ের বড় আকর্ষণ ছিল। কিন্তু সেই সময়েও ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবাম তেমন সাফল্য পায়নি। খুব বেশি রেকর্ড বিক্রি হয়নি। প্রত্যাশিত পরিচিতিও পাননি রূপা।

ধীরে ধীরে সঙ্গীতজগৎ থেকে দূরে সরে যান তিনি। অ্যালবামের রেকর্ডটি বাড়ির একটি ট্রাঙ্কে পড়ে ছিল। পরে দুর্গাপুজোর আগে বাড়ি পরিষ্কার করার সময় রূপার ছেলে দেবায়ন সেন সেই রেকর্ড খুঁজে পান। মায়ের পুরনো ছবি দেখে তিনি অ্যালবামটির কথা জানতে পারেন।

Advertisement

এর পর ধীরে ধীরে গানটি নতুন শ্রোতাদের কাছে পৌঁছতে শুরু করে। বিদেশি ডিজে-রাও গানটি বাজাতে থাকেন। ২০১৯ সালে নিউমেরো গ্রুপ পুরনো অ্যানালগ রেকর্ডিং থেকে অ্যালবামটি নতুন করে প্রকাশ করে।

GTA 6-এ জায়গা পেয়ে আপ্লুত গায়িকা
গানটি GTA 6-এ জায়গা পাওয়ার খবর শুনে আপ্লুত রূপা বিশ্বাস সেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন প্রজন্ম তাঁর গান শুনছে এবং পছন্দ করছে, এটা তাঁর কাছে অবিশ্বাস্য অনুভূতি। গানটির স্বত্ব থাকা রেকর্ড সংস্থাই GTA 6-এর নির্মাতাদের কাছে গানটি পাঠিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

এক সময় যে গান শ্রোতাদের কাছে তেমন পৌঁছতে পারেনি, আজ সেই গানই আন্তর্জাতিক ভিডিও গেমের মাধ্যমে নতুন পরিচিতি পাচ্ছে।   

Read more!
Advertisement
Advertisement