Advertisement

Money Story: ৩০ টাকা বখশিস থেকে মাসে ১৫ কোটির ব্যবসা, উদিতের সাকসেস স্টোরি জানুন

এক সময় একটি বোতল বিক্রি করাও ছিল কঠিন। প্রথম ক্রেতার কাছ থেকে পেয়েছিলেন মাত্র ২৫-৩০ টাকা টিপস। আর আজ তাঁর সংস্থার দাবি, মাসে ১৫ কোটি টাকার ব্যবসা করছে তারা। এই সাফল্যের পিছনে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প।

উদিত চাওলা Wellwith নামে একটি ওয়েলনেস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। উদিত চাওলা Wellwith নামে একটি ওয়েলনেস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • এক সময় একটি বোতল বিক্রি করাও ছিল কঠিন।
  • প্রথম ক্রেতার কাছ থেকে পেয়েছিলেন মাত্র ২৫-৩০ টাকা টিপস।
  • এই সাফল্যের পিছনে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প।

এক সময় একটি বোতল বিক্রি করাও ছিল কঠিন। প্রথম ক্রেতার কাছ থেকে পেয়েছিলেন মাত্র ২৫-৩০ টাকা টিপস। আর আজ তাঁর সংস্থার দাবি, মাসে ১৫ কোটি টাকার ব্যবসা করছে তারা। এই সাফল্যের পিছনে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। মায়ের ক্যানসার ধরা পড়ার পর বদলে গিয়েছিল উদিত চাওলার জীবন। সেই কঠিন সময় থেকেই জন্ম নেয় নতুন ব্যবসার ভাবনা।

উদিত চাওলা Wellwith নামে একটি ওয়েলনেস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। ২০১৭-১৮ সালে তাঁর মা ক্যানসারে আক্রান্ত হন। সেই সময় মায়ের চিকিৎসার জন্য তাঁকে বার বার হাসপাতালে যেতে হত। মায়ের পাশে থাকতে নিজের কাজও সামলাতে হচ্ছিল। হাসপাতালে গিয়ে তিনি অনেক ছোট শিশু এবং তরুণকেও কঠিন রোগে আক্রান্ত হতে দেখেন। এই ঘটনা তাঁকে ভাবিয়ে তোলে।

এর পর থেকেই স্বাস্থ্য, খাবার এবং পুষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন উদিত। জানতে চান, শরীর সুস্থ রাখতে খাবারের ভূমিকা কতটা। এই খোঁজ করতে গিয়েই তিনি জানতে পারেন লাদাখে জন্মানো এক বিশেষ ফলের কথা। নাম সি-বাকথর্ন।

কী এই সি-বাকথর্ন ফল?
সি-বাকথর্ন ছোট আকারের কমলা রঙের ফল। হিমালয়ের ঠান্ডা এবং উঁচু পাহাড়ি এলাকায় এই ফল জন্মায়। লাদাখেও এর চাষ হয়। এই ফলে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে অ্যান্টিঅক্সিড্যান্টের উপস্থিতির জন্য ফলটি পরিচিত।

উদিত অবাক হয়ে যান। এত গুণ থাকা সত্ত্বেও ভারতের সাধারণ মানুষ এই ফল সম্পর্কে খুব বেশি জানেন না। তখনই তাঁর মাথায় ব্যবসার ভাবনা আসে। তিনি ঠিক করেন, এই ফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন।

প্রথমেই বড় ক্ষতি
ব্যবসা শুরু করতে উদিত লাদাখে যান। বিভিন্ন এলাকায় ঘুরে ফলের চাষ, সংগ্রহ এবং বাজারে পাঠানোর পদ্ধতি বোঝেন। এই বিষয়ে গবেষণা করা বিজ্ঞানীদের সঙ্গেও কথা বলেন। তাঁদের মধ্যে ছিলেন DRDO-র DIHAR-এর প্রাক্তন বিজ্ঞানী ডঃ ব্রহ্ম সিং।

তবে ব্যবসা শুরু করেই সাফল্য আসেনি। প্রথম চালানের প্রায় ২ টন সি-বাকথর্ন ফল নষ্ট হয়ে যায়। এতে বড় আর্থিক ক্ষতি হয়। বন্ধুরাও প্রশ্ন তুলেছিলেন। ভাল চাকরি ছেড়ে এমন একটি ফলের ব্যবসা কেন করছেন, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন।

Advertisement

কিন্তু উদিত হাল ছাড়েননি। ধার করে এবং লোন নিয়ে আবার কাজ শুরু করেন। নতুন করে পণ্য তৈরির চেষ্টা করেন। প্রথম দিকে তাঁর দলের সদস্যরা সকাল সকাল পার্কে যেতেন। সাধারণ মানুষকে এই ফলের কথা বোঝাতেন। কেন এই ফল খাওয়া যায়, তা জানাতেন। অনেকেই আগ্রহ দেখাতেন না। আবার কেউ কেউ তাঁদের সাহায্যও করতেন।

উদিতের মনে রয়েছে এক প্রথম দিকের ক্রেতার কথা। ওই ব্যক্তি একটি বোতল কিনেছিলেন। তার সঙ্গে ২৫-৩০ টাকা টিপসও দিয়েছিলেন। সেই সামান্য টাকা তখন উদিতের কাছে অনেক বড় উৎসাহ ছিল।

মাসে ১৫ কোটি টাকার ব্যবসা!
সম্প্রতি রাজ শামানির 'Figuring Out' পডকাস্টে নিজের ব্যবসার কথা জানিয়েছেন উদিত। তাঁর দাবি, Wellwith-এর মাসিক আয় আগে প্রায় ৫০ লক্ষ টাকা ছিল। এখন তা বেড়ে প্রায় ১৫ কোটি টাকা হয়েছে। তবে এটি সংস্থার মাসিক ব্যবসার আয়। লাভ বা উদিতের ব্যক্তিগত রোজগার নয়।

উদিতের মতে, ব্যবসার প্রথম ১০০ জন ক্রেতা খুব গুরুত্বপূর্ণ। তাঁদের কাছ থেকেই বোঝা যায়, কী ভাবে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব।  

Read more!
Advertisement
Advertisement