Advertisement

Ambani Dining Table: হলঘরের মাঝে ফুলের বাগান! আম্বানি-বাড়ির খাবার টেবিলের ভাইরাল ছবি দেখুন

বিশ্বের অন্যতম ধনী শিল্পপতির বাড়িতে অতিথি এলে যে একটু বেশিই আয়োজন হবে, তা বলাই বাহুল্য়। তবে এ শুধু আয়োজন বললে ভুল হবে। শুধু ধন-সম্পদের প্রাচুর্য্যই নয়। শৈল্পিক রুচিবোধের দিক থেকেও কতটা এগিয়ে, তার প্রমাণ আরও একবার দিলেন আম্বানি পরিবার।

অতিথি আপ্যায়নের টেবিলের নানা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অতিথি আপ্যায়নের টেবিলের নানা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 4:26 PM IST
  • বড় আকর্ষণ হয়ে উঠল খাবারের টেবিল।
  • আয়োজনের ছবি দেখে অবাক সকলেই।
  • গোলাপি, বেগুনি ও সাদা রঙের নানা ফুল। 

ভারতীয়দের কাছে 'অতিথি দেব ভব'। বাড়িতে অতিথি আপ্যায়ন মানেই ভাল-ভাল রান্নাবান্না। সাধারণ মধ্যবিত্তরাও বাড়িতে অতিথি সমাগমের প্ল্যান থাকলে ঘরটা একটু গুছিয়ে নেন। সেখানে বিশ্বের অন্যতম ধনী শিল্পপতির বাড়িতে অতিথি এলে যে একটু বেশিই আয়োজন হবে, তা বলাই বাহুল্য়। তবে এ শুধু আয়োজন বললে ভুল হবে। শুধু ধন-সম্পদের প্রাচুর্য্যই নয়। শৈল্পিক রুচিবোধের দিক থেকেও কতটা এগিয়ে, তার প্রমাণ আরও একবার দিলেন আম্বানি পরিবার। তাঁদের অতিথি আপ্যায়নের টেবিলের নানা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

নেপথ্যে ঈশা আম্বানি। মুম্বইয়ে আম্বানিদের বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়ায় এক বিশেষ ডিনার পার্টির আয়োজন করেছিলেন তিনি। আর সেই পার্টির সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠল খাবারের টেবিল। টেবিলের মাঝখানে সাজানো হয়েছিল আস্ত একটি ফুলের বাগান। সঙ্গে ছিল অভিনব টেবিলের ডিজাইন এবং রাজকীয় সাজসজ্জা। সেই আয়োজনের ছবি দেখে অবাক সকলেই।

ঢেউ খেলানো ডিনার টেবিল
সাধারণত ডিনার পার্টিতে লম্বা বা গোলাকার টেবিল ব্যবহার করা হয়। কিন্তু এন্টিলিয়ার এই আয়োজনে দেখা গেল সম্পূর্ণ অন্যরকম ব্যাপার। গোটা হলঘর জুড়ে টেবিলটি এঁকেবেঁকে এগিয়েছে। উপর থেকে দেখলে মনে হবে, যেন একটি লম্বা ঢেউ এঁকেবেঁকে এগিয়ে চলেছে। এই অভিনব নকশার মাঝখানেই তৈরি করা হয়েছিল ফুলের বাগান। ঠিক যেন কোনও পাহাড়ি উপত্যকায় নিজের খেয়ালে ফুটে থাকা হাজারো ফুলের সমাবেশ। 

গোলাপি, বেগুনি ও সাদা রঙের নানা ফুল। টেবিলের মাঝের প্রায় পুরোটা জুড়েই ছিল এই ফুলের সাজ। খেতে বসলে মনে হবে ঠিক যেন কোনও বাগানে বসে আছেন।

প্লেট থেকে ন্যাপকিন, সবেতেই অ্যাটেনশন টু ডিটেইলস!
শুধু ফুলের সাজ নয়, অতিথিদের সামনে রাখা প্রতিটি জিনিসও ইউনিক। সাদা টেবিলক্লথের উপর সবুজ লতা ও ছোট ফুলের নকশা ছিল। তার সঙ্গে মানানসই করে রাখা হয়েছিল বিশেষ নকশার ডিনার প্লেট। পাতার কারুকাজ করা ন্যাপকিন এবং ঝকঝকে কাঁটাচামচ ও চামচও নজর কেড়েছে।

Advertisement

ফুলের মাঝখানে রাখা হয়েছিল ছোট ছোট স্বচ্ছ কাচের ফুলদানি। পাশাপাশি কাচের স্ট্যান্ডে সাজানো গাঢ় সবুজ রঙের মোমবাতি পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। অতিথিদের জন্য নাম লেখা কার্ড এবং নির্দিষ্ট আসন নম্বরও রাখা হয়েছিল।

ঝাড়বাতির আলোয় রাজকীয় অ্যান্টিলিয়া
অ্যান্টিলিয়ার বিশাল হলঘরের সাজসজ্জাও এই আয়োজনের সৌন্দর্য বাড়িয়েছে। উঁচু ছাদ থেকে ঝুলছিল বড় বড় ক্রিস্টালের ঝাড়বাতি। সঙ্গে মার্বেলের মেঝে, বড় জানলা, পর্দা এবং দেওয়ালের ছবি গোটা পরিবেশকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছিল। এই বিশেষ সাজসজ্জার দায়িত্বে ছিল ইভেন্ট ডিজাইন সংস্থা 'Mai Stories'।

টোরি বার্চের জন্য বিশেষ আয়োজন
আসলে আমেরিকার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার টোরি বার্চের ভারত সফর উপলক্ষে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন ঈশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগের গ্লোবাল সম্পাদকীয় অধিকর্তা আনা উইন্টুর। এ ছাড়াও ছিলেন অনাইতা শ্রফ আদাজানিয়া, মসাবা গুপ্তা, শনায়া কপূর, মণীশ মলহোত্র, তমন্না ভাটিয়া-সহ ফ্যাশন ও বিনোদন জগতের পরিচিত মুখেরা।

এই সন্ধ্যার ছবি ভাগ করে ঈশাকে ধন্যবাদ জানিয়েছেন টোরি বার্চ। তাঁর কথায়, মুম্বইয়ের এই সন্ধ্যা ছিল বিশেষ স্মরণীয়। এমন সুন্দর ডিনার টেবিল তিনি আগে দেখেননি বলেও জানিয়েছেন।

ঈশার পোশাকেও ছিল টোরি বার্চের ছোঁয়া
অনুষ্ঠানে ঈশা আম্বানিকে টোরি বার্চের স্প্রিং ২০২৭ কালেকশনের পোশাক পরেছিলেন। পান্না-সবুজ রঙের ফুলের কাজ করা কার্ডিগানের সঙ্গে পরেছিলেন ফিরোজা নীল রঙের স্কার্ট। হালকা গয়না ও সাধারণ মেকআপ।   

Read more!
Advertisement
Advertisement