
লাউ চিংড়ি, লাউয়ের তরকারি খেয়ে অভ্যস্ত বাঙালি। কিন্তু কাঁচা লাউ মাখা খেয়েছেন কখনও? ঠিকই পড়ছেন। কাঁচা লাউকে ছেঁচে তার সঙ্গে কাসুন্দি মেখে বিক্রি করছেন এক ব্যক্তি। আর তাই এখন বিক্রি হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
কীভাবে এই কাঁচা লাও মাখা তৈরি হচ্ছে?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যিনি বিক্রেতা তিনি লাউয়ের খোসা ছাড়িয়ে তা ছেঁচে নিচ্ছেন। আর তার সঙ্গে মেশাচ্ছেন নুন, চিনি ও কাসুন্দি। সব শেষে আচার। বিক্রেতার দাবি, এই আচার স্পেশাল। তিনি নিজের হাতে এই আচার বানিয়েছেন। তারপর চামচ দিয়ে সেই লাও, আচার, কাসুন্দিকে মেশাচ্ছেন।
কীসের সঙ্গে খাওয়া যায়?
বিক্রেতার দাবি, গরম ভাত, রুটির সঙ্গে এই কাঁচা লাউ মাখা খাওয়া যেতে পারে। শুধু মুখেও খান অনেকেই। দাম ৩০ টাকা। তবে শুধু লাউ নয়, কাঁচা কলা, কুল ইত্যাদি দিয়েও লাউয়ের মতোই মিশ্রণ তিনি বানিয়ে থাকেন। এটাই তাঁর ব্যবসা।