Advertisement

Cheating In Exam: অন্তর্বাসে স্যানিটারি প্যাড লুকিয়ে চিটিং! চেকিং হতেই ধরা পড়লেন পুরুষ পরীক্ষার্থী

স্যানিটারি প্যাডের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল ইলেকট্রনিক ডিভাইস। সেই ডিভাইস অন্তর্বাসের মধ্যে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন এক পরীক্ষার্থী। তবে মহিলা নয়, পুরুষ!

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 6:06 PM IST
  • স্যানিটারি প্যাডের ভিতরে ইলেকট্রনিক ডিভাইস
  • ডিভাইস অন্তর্বাসের মধ্যে নিয়ে পরীক্ষাকেন্দ্রে
  • চেকিং হতেই ধরা পড়লেন পুরুষ পরীক্ষার্থী

পরীক্ষায় নকল করার অভিনব কৌশল! স্যানিটারি প্যাডের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল ইলেকট্রনিক ডিভাইস। সেই ডিভাইস অন্তর্বাসের মধ্যে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন এক পরীক্ষার্থী। তবে মহিলা নয়, পুরুষ! 

শুক্রবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে প্রিলিমিনারি এলিজিবিলিটি টেস্ট (PET) চলাকালীন এই ঘটনা সামনে আসে। পরীক্ষার হলে ওই ডিভাইস থেকে শব্দ শুনতে পেয়ে সন্দেহ হয় ইনভিজিলেটরের। এরপরই তল্লাশি চালানো হয়। ধরা পড়েন ওই পরীক্ষার্থী।

ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত চলা পরীক্ষার দ্বিতীয় শিফটে। ঝাঁসির নওয়াবাদ থানা এলাকার একটি কলেজে পরীক্ষাকেন্দ্র ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর কাছ থেকে ক্রমাগত বিপ শব্দ শুনতে পান এক ইনভিজিলেটর। সন্দেহ হওয়ায় ওই পরীক্ষার্থীকে তল্লাশি করা হয়। তখনই তাঁর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত পরীক্ষার্থীর নাম আকাশ প্যাটেল। তিনি প্রয়াগরাজের বাসিন্দা। অভিযোগ, স্যানিটারি প্যাডের ভিতরে ডিভাইসটি লুকিয়ে অন্তর্বাসের মধ্যে রেখে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন তিনি। পরীক্ষায় নকল করার উদ্দেশ্যেই ওই ডিভাইস ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ পুলিশের।

ঘটনার খবর পেয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন আধিকারিকরা। তাঁরা তদন্ত শুরু করেন। পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস এবং এ সংক্রান্ত অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

ঝাঁসির SP সিটি প্রীতি সিং জানিয়েছেন, সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। কীভাবে ওই পরীক্ষার্থী ডিভাইসটি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন এবং এর পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

 

Read more!
Advertisement
Advertisement