Advertisement

Viral News: গাছ থেকে টাকার বৃষ্টি! হুড়োহুড়ি পথচলতি মানুষের, দেখুন Video

উত্তরপ্রদেশের বুলন্দশহরে অদ্ভুত ঘটনা। এক ব্যক্তির হাত থেকে নগদ ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ে একটি বাঁদর। তার পর ব্যাগ খুলে একের পর এক ৫০০ টাকার নোট ছুড়ে ফেলতে শুরু করে সে।

ব্যাগ খুলে একের পর এক ৫০০ টাকার নোট ছুড়ে ফেলতে শুরু করে সে। ব্যাগ খুলে একের পর এক ৫০০ টাকার নোট ছুড়ে ফেলতে শুরু করে সে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 May 2026,
  • अपडेटेड 9:00 PM IST
  • উত্তরপ্রদেশের বুলন্দশহরে অদ্ভুত ঘটনা।
  • নগদ ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ে একটি বাঁদর।
  • ব্যাগ খুলে একের পর এক ৫০০ টাকার নোট ছুড়ে ফেলতে শুরু করে সে।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে অদ্ভুত ঘটনা। এক ব্যক্তির হাত থেকে নগদ ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ে একটি বাঁদর। তার পর ব্যাগ খুলে একের পর এক ৫০০ টাকার নোট ছুড়ে ফেলতে শুরু করে সে। মুহূর্তের মধ্যে আদালত চত্বরে যেন ‘টাকার বৃষ্টি’ শুরু হয়। রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে নোট। সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বুলন্দশহর জেলা আদালত সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত একটি নথির কাজ সারতে এক আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে একটি ব্যাগে প্রায় ২ লক্ষ টাকা নগদ ছিল বলে জানা গিয়েছে।

হঠাৎই একটি বাঁদর তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেটি কাছের একটি গাছে উঠে পড়ে। প্রথমে ব্যাগের ভিতরে খাবার রয়েছে বলে ভেবেছিল বলে স্থানীয়দের অনুমান। কিন্তু ব্যাগ খুলে খাবারের বদলে মোটা মোটা টাকার বান্ডিল দেখতে পায় বাঁদরটি।

এর পরই শুরু হয় অদ্ভুত কাণ্ড। গাছের ডালে বসে একের পর এক বান্ডিল ছিঁড়ে ৫০০ টাকার নোট নিচে ফেলতে শুরু করে সে। আদালত চত্বরের রাস্তা, আশপাশের এলাকা এবং পথচারীদের উপর উড়ে উড়ে পড়তে থাকে নোট। দূর থেকে দেখে অনেকেরই মনে হয়েছিল, যেন আকাশ থেকে টাকার বৃষ্টি হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। কেউ টাকা কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ আবার মোবাইলে গোটা দৃশ্যের ভিডিও তুলতে শুরু করেন। ব্যাগের মালিকও তখন ছড়িয়ে পড়া টাকা সংগ্রহের চেষ্টা চালান।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনার একটি ৫৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, গাছের উপর বসে থাকা বাঁদরটি নোট ছুড়ে ফেলছে আর নীচে দাঁড়িয়ে মানুষজন সেগুলি কুড়িয়ে নিচ্ছেন। ঘটনাটি ঘিরে নেটমাধ্যমেও শুরু হয়েছে হাস্যরসের বন্যা।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শেষ পর্যন্ত প্রায় সমস্ত টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ২ লক্ষ টাকার মধ্যে প্রায় ১ লক্ষ ৯৮ হাজার টাকা ফিরে পেয়েছেন ওই ব্যক্তি। তবে বাঁদরের এই কাণ্ড কয়েক ঘণ্টার জন্য আদালত চত্বরে কার্যত তুমুল চাঞ্চল্যের পরিবেশ তৈরি করে। 

Read more!
Advertisement
Advertisement