Advertisement

Mriganka Sur: ব্রেন কি প্রয়োজন অনুযায়ী বদলায়? বড় প্রমাণ দিলেন বাঙালি বিজ্ঞানী

কলকাতায় জন্ম। IIT কানপুরে পড়াশোনা। তার পর পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। আজ তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান MIT-র অধ্যাপক। নাম মৃগাঙ্ক সুর। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে নিজের গবেষণার বিষয় হিসাবে বেছে নেন মানুষের মস্তিষ্ককে।

বিশ্বের মস্তিষ্ক গবেষণায় বাঙালির জয়! কলকাতার মৃগাঙ্ক সুরের গবেষণায় বাজিমাত।বিশ্বের মস্তিষ্ক গবেষণায় বাঙালির জয়! কলকাতার মৃগাঙ্ক সুরের গবেষণায় বাজিমাত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 5:39 PM IST
  • কলকাতায় জন্ম, IIT কানপুরে পড়াশোনা।
  • বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান MIT-র অধ্যাপক।
  • গবেষণার বিষয় হিসাবে বেছে নেন মানুষের মস্তিষ্ককে।

কলকাতায় জন্ম। IIT কানপুরে পড়াশোনা। তার পর পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। আজ তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান MIT-র অধ্যাপক। নাম মৃগাঙ্ক সুর। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে নিজের গবেষণার বিষয় হিসাবে বেছে নেন মানুষের মস্তিষ্ককে। কীভাবে কাজ করে মস্তিষ্ক? কীভাবে নতুন অভিজ্ঞতা থেকে মানুষ কিছু শেখে? মস্তিষ্ক কীভাবে নিজেকে বদলায়? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গত কয়েক দশক ধরে গবেষণা করছেন তিনি।

মৃগাঙ্ক সুরের জীবন অনেককেই অনুপ্রেরণা দিতে পারে। শুধু পড়ুয়ারাই নয়। তাঁর কাজের প্রতি প্যাশন, অজানা জানার ইচ্ছা যেকোনও পেশা-বয়সের মানুষকে নতুন করে ভাবতে শেখাবে। 

IIT কানপুর থেকে MIT 
১৯৭৪ সাল। IIT কানপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে BTech পাশ করেন মৃগাঙ্ক। তখন তাঁর বয়স ছিল কম। বলাই বাহুল্য, পড়াশোনায় দুর্দান্ত ছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান।

আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৭৫ সালে সেখান থেকে মাস্টার্স করেন। ১৯৭৮ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে PhD। তারপর গবেষণার কাজে যুক্ত হন। কাজ করেন স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়েও।

১৯৮৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলে অধ্যাপক হিসাবে যোগ দেন। এর তিন বছর পর, ১৯৮৬ সালে MIT-তে যোগ দেন। 

মস্তিষ্ক নিজেকে বদলায় কীভাবে?
মৃগাঙ্ক সুরের গবেষণার মূল বিষয় হল ব্রেন প্লাস্টিসিটি বা মস্তিষ্কের নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা।

সহজ ভাষায় বললে, মানুষের মস্তিষ্ক সবসময় এক জায়গায় থেমে থাকে না। নতুন কিছু শিখলে, নতুন অভিজ্ঞতা হলে বা পরিবেশ বদলালে মস্তিষ্কের ভিতরের স্নায়ুকোষগুলির মধ্যে যোগাযোগের ধরনও বদলাতে পারে। এই ক্ষমতাকেই বলা হয় ব্রেন প্লাস্টিসিটি।

বিষয়টি বুঝতে তিনি একাধিক পরীক্ষা করেন। গবেষণাগারের একটি বিশেষ পরীক্ষায় সদ্যোজাত ফেরেটের(অনেকটা বেজিজাতীয় প্রাণী) চোখ থেকে মস্তিষ্কে যাওয়ার স্নায়ুপথ বদলে দেওয়া হয়েছিল। সেই স্নায়ুকে মস্তিষ্কের শ্রবণ সংক্রান্ত অংশের সঙ্গে যুক্ত করা হয়।

এরপর দেখা যায়, মস্তিষ্কের ওই অংশের কিছু কোষ আলো বা দৃশ্যের তথ্যও বিশ্লেষণ করতে শুরু করেছে। অর্থাৎ, যে অংশ সাধারণত শব্দের তথ্য নিয়ে কাজ করে, সেটিই চোখের কাজ করতে শুরু করে দিয়েছে।

Advertisement

এই পরীক্ষা থেকে এটাই বোঝা যায় যে, মস্তিষ্কের নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা রয়েছে। মানুষের শেখা, স্মৃতি তৈরি এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ।

MIT-তে ১৫ বছর হেড অফ দ্য ডিপার্টমেন্ট
MIT-তে দীর্ঘদিন কাজ করেছেন মৃগাঙ্ক সুর। প্রায় ১৫ বছর তিনি সেখানকার ব্রেন অ্যান্ড কগনিটিভ সায়েন্সেস বিভাগের প্রধান ছিলেন। পরে তিনি তৈরি করেন সাইমনস সেন্টার ফর দ্য সোশ্যাল ব্রেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের ডিরেক্টর।

MIT-তে তিনি নিউটন প্রফেসর অফ নিউরোসায়েন্স পদে রয়েছেন। পাশাপাশি পিকোয়ার ইনস্টিটিউট ফর লার্নিং অ্যান্ড মেমরির সঙ্গেও যুক্ত।

আন্তর্জাতিক স্তরে পেয়েছেন একাধিক স্বীকৃতি। ২০০৬ সালে তিনি ব্রিটেনের রয়্যাল সোসাইটির ফেলো  হন। ২০০২ সালে IIT কানপুর তাঁকে বিশিষ্ট প্রাক্তনীর সম্মান দেয়।

ইঞ্জিনিয়ারিং পড়ে মস্তিষ্ক নিয়ে গবেষণা। একেবারে আলাদা দু'টি বিষয়কে একসঙ্গে মিলিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন কলকাতার এই বিজ্ঞানী। পড়াশোনার একটি বিষয়েই সারাজীবন আটকে থাকতে হয় না। প্রতিটি বিষয়ের মধ্যেই রয়েছে সূক্ষ যোগ। সেটাই প্রমাণ করলেন মৃগাঙ্ক।  

Read more!
Advertisement
Advertisement