
Russia Ukraine War Fake Video images: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের নানাবিধ ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসন ও ভুয়ো ছবির মধ্যে ফারাক করাই মুশকিল হয়ে পড়ছে! এমনও ভিডিও ছড়াচ্ছে যার সঙ্গে যুদ্ধের কোনও যোগই নেই। তেমনই একটি ঘটনা, ইউক্রেনের এক যুদ্ধবিমান নাকি ৬টি রুশ বিমানকে ধ্বংস করে দিয়েছে! ইউক্রেনের ওই বিমান চালকের নাম ‘Ghost of Kyiv’ বা 'কিয়েভের ভূত'।
'কিয়েভের ভূত' নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই বিমান চালককে অনেকে বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম এসিই (ace)। যুদ্ধের ব্যাকরণ অনুযায়ী, এসিই অর্থাৎ যে বিমান চালক শত্রুপক্ষের অন্তত ৫টি যুদ্ধ বিমানকে মাটিতে আছাড় খাইয়েছেন। এখনও পর্যন্ত এব্যাপারে কোনও নিশ্চিত খবর মেলেনি। আর ভেঙে পড়া যে বিমানটি ভাইরাল হয়েছে সেটি আসলে লিবিয়ার। ২০১১ সালে একটি বিমানকে ভূপতিত করেছিল বিদ্রোহীরা।
আর একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, রুশের বিমান চক্কর কাটছে ইউক্রেনের আকাশে। এটি সত্য নয়। ভাল করে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, বিমানটি মার্কিন এফ-১৬।
২০২০ সালে সেনার কুচকাওয়াজের ভিডিও যুদ্ধের বলে চালিয়ে দেওয়া হয়েছে নেট মাধ্যমে। ওই ভিডিও দেখা যাচ্ছে, বোমারু বিমান শহরের উপর দিয়ে উড়ছে। এটি আসলে ২০২০ সালের।
একটি ভিডিও দেখা যাচ্ছে, কারকভ শহরে নামছে রুশের প্যারাট্রুপাররা। এই ভিডিওটি ২০১৬ সালের।
ভুয়ো ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ইউক্রেনের রাষ্ট্রদূতও। তিনি মারিপলের একটি ঘটনা শেয়ার করেছেন। ভুয়ো ভিডিও ধরে ফেলেছেন নেটিজেনরা। তাঁদের দাবি, ফেব্রুয়ারিত ওই অঞ্চলের তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর এই জায়গায় সবুজ গাছপালা দেখা যাচ্ছে।