
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়। কোনও রাজনৈতিক কার্যকলাপের জন্য নয়, বরং তিনি ভাইরাল তাঁর ছবির জন্য। এখন বলে নয়, বরাবরই মজার পোস্ট, মিম-এসব শেয়ার করার জন্য বিখ্যাত তিনি। তাই এহেন ছবি পোস্ট করা তাঁর জন্য নতুন কিছু নয়।
'Don't Angry Me' ছোটবেলার ছবির সঙ্গে এখনকার ছবি পোস্ট করেছেন মন্ত্রী। মঙ্গলবারে নিজের ইনস্টাগ্রাম ফিডে ছোটবেলার ছবি দিয়ে নিজেই মজা করে লিখেছেন, 'আমায় রাগাবেন না' লুক। আর তাতেই মজে নেটদুনিয়া। দুটো ছবিতেই একই এক্সপ্রেশন দিয়েছেন তিনি।
ক্যাপশনে স্মৃতি ইরানি লিখেছেন, "#taazatuesdays ke shubh avsar par introducing #the Don't Angry Me Look রিশতো কি রূপ ভালে হি বদল যায়ে... হাভ ভাব নেহি বদলতে #flashback।" একঘন্টায় প্রায় ২০ হাজার লাইক পড়েছে এই পোস্টে।
কিছুদিন আগেই স্মৃতি ইরানি জানিয়েছিলে, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। ১২ নভেম্বর মন্ত্রী জানান কোভিড মুক্ত হয়েছেন। নিজেই টুইট করে এই খবর জানিয়েছিলেন তিনি।
স্মৃতি ইরানি টেক্সটাইল এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী। তার রাজনৈতিক জীবনের আগে স্মৃতি ইরানি কিউনকি শাস ভী কাভি বহু থি এবং বিরুদ্ধ-এর মতো টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।